You have reached your daily news limit

Please log in to continue


দেশের কয়েক’টি অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে

দেশের কয়েকটি অঞ্চলের উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার  সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমুহকে ১ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সূত্র : বাসস
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন