সৌদি আরবে কথিত হিজরত চেষ্টা, ১৭ জন গ্রেপ্তার

প্রথম আলো প্রকাশিত: ০৫ মে ২০২০, ১৫:০২

এই রমজানেই ইমাম মাহাদী আসবেন । প্রথম ৩১৩ সেনার তালিকায় নাম ঢোকাতে যেতে হবে সৌদি আরব। প্রকৌশলী সৈয়দ মোস্তাক মো আরমান খানের এই আহ্বানে সাড়া দিয়ে একদল আগেই দেশ ছেড়েছিল। আরেকদল আগেই ধরা পড়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের হাতে। পৃথিবী বিলয়ের আগে তা অনাচারে পূর্ণ হয়ে যাবে। সে সময় দাজ্জাল নামে এক ব্যক্তির আবির্ভাব হবে, যিনি নানারকম ভেলকিবাজি দেখিয়ে মুসলিমদের ঈমান নষ্ট করবেন। সমাজ যখন ধ্বংসের মুখে পতিত হবে তখন ঈমাম মাহাদীর আর্বিভাব হবে। দাজ্জালের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ হবে এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠা হবে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম এই বিশ্বাসে বিশ্বাসী বলে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক হারুন অর রশিদ। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে জঙ্গিগোষ্ঠীর অনুসারী ও জামায়াতপন্থী বক্তারা এই কথাটা বারবার প্রচার করছেন যে ঈমাম মাহাদীর আবির্ভাব ঘটেছে। এর আগেও এমন অনেক প্রচার ছিল। কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) উপকমিশনার সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ১৭ জনের একটি দলকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ দলে আরও দুজন ছিলেন। তাঁরা পালিয়ে গেছেন। ওই দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। দলটিতে ছাত্ররা ছাড়াও সরকারি হাসপাতালের একজন চিকিৎসক, চারজন প্রকৌশলী ও কৃষিবিদ রয়েছেন বলে জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও