You have reached your daily news limit

Please log in to continue


পাবনায় চাচার পিটুনিতে ভাতিজা নিহত

পাবনা সদর উপজেলায় ভাতিজা শাকিব হোসেনকে (১৭) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা লকাই ঘোষের বিরুদ্ধে। গতকাল রোববার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। নিহত শাকিব উপজেলার মালিগাছা ইউনিয়নের নওদাপাড়া গ্রামের সাইদার ঘোষের ছেলে। সে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) রওশন আলম জানান, গতকাল দুপুর ২টার দিকে বাড়ির পাশে ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচা লকাই ঘোষের সঙ্গে ভাতিজা শাকিবের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে চাচা লকাই ঘোষ ভাতিজা শাকিবকে মারধর করেন এবং ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে গাছের গুঁড়ির সঙ্গে শাকিবের মাথায় আঘাত ল
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন