মিরসরাইয়ে বয়লার বিস্ফোরণে কেমিক্যাল কারখানায় আগুন
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১২
চট্টগ্রামের মিরসরাইয়ে বয়লার বিস্ফোরণের পর একটি কেমিক্যাল কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে মিরসরাই সদর ইউনিয়নের ওয়ারলেস এলাকায় ‘নাসির কেমিক্যাল’ কারখানায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ কারখানার ভেতর থেকে বিকট শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পরই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- কারখানায় আগুন