মানবতাবিরোধী অপরাধের মামলা: আসামিদের ৬৫% পলাতক

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১০:২৬

২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সারা দেশে হত্যাকাণ্ডসহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের বিভিন্ন ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা ৭৮ মামলার মোট আসামিদের মধ্যে ৬৫ শতাংশই পলাতক রয়েছেন। তাঁদের মধ্যে কয়েকটি মামলার রায়ে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে দণ্ডিত ব্যক্তিরাও রয়েছেন।
দণ্ডিতদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. হাবিবুর রহমানও রয়েছেন।


আইনজীবীরা বলছেন, দণ্ডিত অনেকে পলাতক থাকায় সাজা কার্যকর করা যাচ্ছে না। পলাতকদের গ্রেপ্তারে তাঁদের সম্পদ বাজেয়াপ্ত এবং ছবিসহ বিস্তারিত প্রকাশ করা যেতে পারে।

মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার করা হচ্ছে দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা জানান, তদন্ত চলাকালে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হয়। তা সম্ভব না হলে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়ার পর তা আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এরপরও গ্রেপ্তার করা সম্ভব না হলে পুলিশ প্রতিবেদনের পর আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তির পর হাজির না হলে আসামির অনুপস্থিতিতে তাঁর পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দিয়ে বিচারকাজ চলে। রায়ে সাজা হলে তখন সাজা পরোয়ানা জারি করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও