You have reached your daily news limit

Please log in to continue


জনশূন্য ঢাকায় মাস্কের সুযোগ নিতে পারে অপরাধীরা

প্রায় জনশূন্য ঢাকা আর মাস্ক ব্যবহারের সুবিধা নিয়ে রাজধানীতে অপরাধ বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করেছে নগরবাসী। বিশেষ করে দোকানিরা রয়েছে চুরি আতঙ্কে। তবে পুলিশ বলেছে, মহানগরীতে সার্বক্ষণিক পুলিশ টহলে রয়েছে। এছাড়াও বিভিন্ন আবাসিক এলাকায় কর্মরত নিরাপত্তাকর্মী ও নাইট গার্ডদের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে পুলিশ। এই কয়দিনে অপরাধ প্রবণতাও হ্রাস পেয়েছে বলে দাবি পুলিশের।করোনাভাইরাস প্রতিরোধে গত দুদিন ধরে কার্যত ঢাকা অচল। ঢাকার বিভিন্ন এলাকায় সুনসান নীরবতা। জরুরি প্রয়োজন ছাড়া বৃহস্পতিবার কাউকে বের হতে দেখা যায়নি। কেউ বের হলেও তাদের আইনশৃঙ্খলা বাহিনীর জেরার মুখে পড়তে হয়েছে। খালি সড়কে কোথাও কোথাও দু-একটি রিকশা দেখা গেছে। এমন জনশূন্য ঢাকায় অপরাধী ও মাদকসেবীরা অপরাধ করতে পারে বলে অনেকের আশঙ্কা। দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হওয়ার আশঙ্কা করেছেন অনেক ব্যবসায়ী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন