বাংলাদেশের রাবাব ফাতিমা ইউনিসেফের নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত
চ্যানেল আই
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২০, ০৯:৩১
ইউনিসেফের নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এ দায়িত্ব পালন করবেন। ইউনিসেফের প্রেসিডেন্ট হওয়ায় শিশুদের উন্নয়ন ও অধিকার সুরক্ষায় জাতিসংঘে কৌশলগত দিকনির্দেশনা দিতে পারবে বাংলাদেশ।