সারের ডিলারে স্বজন তোষণ

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৮

ক্ষমতায় আসার পর বিএনপি সরকার কৃষকের দোরগোড়ায় ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে নতুন করে ডিলার নিয়োগ দিলেও প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রত্যক্ষভাবে কৃষিকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছাড়াও বিরোধী রাজনৈতিক দল ও নাগরিক সমাজের পক্ষ থেকে বলা হচ্ছে, রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বা সুবিধাপ্রাপ্ত লোকজন, কৃষি কর্মকর্তাদের স্বজনদের হাতে সারের ডিলারশিপ তুলে দেওয়া হয়েছে।


অর্থের বিনিময়ে সার ব্যবসার অভিজ্ঞতাহীন ব্যক্তিদেরও ডিলার করার অভিযোগও রয়েছে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, অনিয়মের মাধ্যমে যাঁরা ডিলারশিপ পেয়েছেন, তাঁরা আর্থিক স্বার্থ হাসিলের জন্য ভবিষ্যতে সার সরবরাহ- ব্যবস্থায় সংকট তৈরি করতে পারেন।
ভুক্তভোগী কৃষকসহ বিভিন্ন মহলের অভিযোগ, নীতিমালার তোয়াক্কা না করে রাজনৈতিক ও অর্থনৈতিক ফায়দা হাসিলের মাধ্যমেই।


ডিলারশিপের তালিকা চূড়ান্ত করা হয়েছে। তবে কৃষি খাতের কর্তারা বলছেন, শতভাগ নীতিমালার আলোকেই ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। প্রাধান্য দেওয়া হয়েছে জেলা-উপজেলা কমিটির বাছাইপ্রক্রিয়াকে। অভিযোগের মাত্রা ক্রমেই বেড়ে চলার প্রেক্ষাপটে গতকাল সোমবার অনিয়মের অভিযোগ তদন্ত এবং সার বিতরণ ও মজুত ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও