You have reached your daily news limit

Please log in to continue


পাঁচ বছরের মধ্যে তৃতীয় দফায় ভোট দিচ্ছেন ব্রিটিশরা

ক্সিটকে কেন্দ্র করে পাঁচ বছরেরও কম সময়ের মধ্যে তৃতীয় দফায় জাতীয় নির্বাচনে নিজেদের নেতা বাছাই করতে ভোটকেন্দ্রে যাচ্ছেন ব্রিটিশ ভোটাররা। ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও নর্দান ইরিল্যান্ডে সাড়ে ছয়শর বেশি আসনে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ চলছে। শুক্রবার সকালের প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই নির্বাচনের অধিকাংশ ফল ঘোষণা করা হবে বলে খবরে জানা গেছে। বিবিসির খবরে জানা গেছে, ২০১৭ সালে নিউক্যাসল আসনে প্রথমবারের মতো ভোটগ্রহণের এক ঘণ্টার ভেতর ফল ঘোষণা করা হয়েছিল। এর আগে ২০১৫ ও ২০১৭ সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলেও দুইবারই নির্বাচিত পার্লামেন্ট পূর্ণ মেয়াদ পার করতে পারেনি। প্রায় ১০০ বছরের মধ্যে এই প্রথম ডিসেম্বরে ভোট গ্রহণ করা হচ্ছে। সারাদিন ভোট গ্রহণ শেষে ২২:০০ জিএমটিতে ভোট শেষ হবে, সঙ্গে সঙ্গেই ভোট গণনা শুরু হবে। প্রত্যেকটি আসনে সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীই নির্বাচিত হবেন। এভাবে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ৬৫০ জন এমপিকে বেছে নেয়া হবে। ঐতিহ্যগতভাবে যুক্তরাজ্যে প্রতি চার অথবা পাঁচ বছর পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন