খালেদা জিয়ার মুক্তির দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে কাফনের কাপড় পরে রাজধানীতে বিক্ষোভ করেছেন যুবদলের নেতাকর্মীরা। আজ বুধবার বেলা ১১টার দিকে যুবদলের পল্টন থানার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জুয়েলের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ফকিরাপুল পানির ট্যাঙ্কি থেকে শুরু হয়ে নয়াপল্টন ফকিরাপুল মোড়ে এসে শেষ হয়। মিছিল থেকে যুবদলের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোগানগুলো হলো ‘খালেদা জিয়ার মুক্তি চাই দিতে হবে’, ‘জামিন নিয়ে টালবাহানা চলবে না চলবে না’, ‘খালেদা জিয়ার মুক্তি চাই, দিতে হবে দিয়ে দাও’। মিছিল শুরুর আগে
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.