You have reached your daily news limit

Please log in to continue


ধর্মীয় উৎসব উদযাপন প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার: আসলাম চৌধুরী

ধর্মীয় বিধিবিধান মেনে চলা এবং নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করা প্রত্যেক ধর্ম ও প্রত্যেক নাগরিকের রাষ্ট্রীয় মৌলিক অধিকার বলে জানিয়েছেন বিএনপি চেয়াম্যানের উপদেষ্টা মোহাম্মদ আসলাম চৌধুরী। তিনি বলেন, সেটা নিশ্চিত করা সরকার তথা সংখ্যাগরিষ্ঠেরও একটা নৈতিক দায়িত্ব।

মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রামের সীতাকুণ্ডের প্রেমতলা পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

সারাদেশে দুর্গাপূজা উদযাপনকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, সৌহার্দ্য এবং নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে বলেও জানান তিনি।

আসলাম চৌধুরী বলেন, হিন্দু ধর্মের অন্যতম ও বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান যাতে আনন্দমুখর পরিবেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রেখে সম্পাদন করতে পারে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া বিএনপি নেতাকর্মীরা তাদের পাশে সহায়তার হাত প্রসারিত করেছে। সরকারের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপের জন্য আর্থিক অনুদান বরাদ্দ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বছর সর্বকালের সর্বোচ্চ অনুদান বরাদ্দ দিয়ে অনন্য নজির স্থাপন করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন