পরিবেশ সংকটে উদ্বেগ
পরিবেশের সংকট সবাইকেই উদ্বিগ্ন এবং বেদনার্ত করে তোলে। ফলে এ বিষয়ে সচেতনতার প্রয়োজনীয়তা সম্পর্কে দ্বিমত কারও নেই। সম্প্রতি পরিবেশের অবক্ষয় অনুধাবন করে পরিবেশ রক্ষায় যত্নবান লোকের সংখ্যা বেড়েছে। প্রাকৃতিক পরিবেশ থেকে আপাতদৃষ্টে বিচ্ছিন্ন যে নগরবাসী সবুজ অরণ্যকে পরিত্যাগ এবং উপেক্ষা করেছিল, সে নগরবাসীও তার নাগরিক অন্বেষার পূর্ণবৃত্তটি অতিক্রম করে প্রকৃতি নিয়ে উদ্বিগ্ন।
- ট্যাগ:
- মতামত
- পরিবেশ দূষণ