ছবি সংগৃহীত
প্রিয় গন্তব্য: যশোরের ফুলেল গদখালী
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০১৭, ১৪:৪০
আপডেট: ২৩ জানুয়ারি ২০১৭, ১৪:৪০
আপডেট: ২৩ জানুয়ারি ২০১৭, ১৪:৪০
ছবি: সংগৃহীত।
(প্রিয়.কম) মাইলের পর মাইল ফুলেল বাগান দেখতে কার না মন চায়? গোলাপ, গাঁদাসহ নানান জাতের ফুলের বিশাল বাগান দেখতে চলে যেতে পারেন যশোরে। সারা দেশের ফুলের বাজারে যত ফুল পাওয়া যায় তার ৭০ ভাগই আসে যশোর থেকে। যশোর শহর থেকে বেনাপোল মাড়িয়ে ১৮ কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন গদখালী বাজার। এখান থেকে দক্ষিণ-পশ্চিমে দুটি থানা ঝিকরগাছা ও শার্শা। এই দুই থানার ছয়টি ইউনিয়নের ৯০টি গ্রামের ৪ হাজার বিঘা জমিতে ফুল চাষ করে স্থানীয় কৃষকরা।
ফুলই এখানে ফসল। ক্ষেতের পর ক্ষেত শুধু নানান জাতের ফুল। মৌমাছির গুন গুন ফুলের সৌরভে কাটিয়ে আসতে পারেন একটি ফুরফুরে দিন। একই সঙ্গে হবে গ্রাম দেখা, প্রকৃতির সংস্পর্শে নির্ভেজাল সময় কাটানো।
কীভাবে যাবেন:
বাস/কোচ: ঢাকার গাবতলী, কল্যাণপুর, কলাবাগান থেকে গ্রিন লাইন পরিবহন, সোহাগ পরিবহন, ঈগল পরিবহন, শ্যামলী পরিবহনের এসি বাস যশোর যায়। এ ছাড়া হানিফ, শ্যামলী, সোহাগ, ঈগল ইত্যাদি পরিবহনের নন-এসি বাসও যশোর যায়।
ট্রেন- ঢাকার কমলাপুর থেকে সপ্তাহের শনিবার ছাড়া প্রতিদিন সকাল ৬টা ২০ মিনিটে আন্তঃনগর ট্রেন সুন্দরবন এক্সপ্রেস এবং সোমবার ছাড়া প্রতিদিন সন্ধ্যা ৭টায় আন্তঃনগর ট্রেন চিত্রা এক্সপ্রেস যশোরের উদ্দেশে ছেড়ে যায়।
যশোর থেকে বাসে যেতে হবে গদখালি। সেখান থেকে ভ্যানে চলে যেতে পারেন ফুলখেত দেখতে।
কোথায় থাকবেন:
যশোর শহরে ছাড়া থাকার ভালো ব্যবস্থা নেই। এখানে হোটেল আমিন এবং হোটেল মিডটাউনে থাকতে পারেন। এ ছাড়াও আরও হোটেল রয়েছে।
প্রিয় ভ্রমণ/এফকে
৩ ঘণ্টা, ১৯ মিনিট আগে
৩ ঘণ্টা, ২৮ মিনিট আগে
৩ ঘণ্টা, ২৯ মিনিট আগে
৩ ঘণ্টা, ৩০ মিনিট আগে
৩ ঘণ্টা, ৩২ মিনিট আগে