ছবি সংগৃহীত
অনলাইন কেনাকাটার সেরা ৫ ওয়েবসাইট
আপডেট: ৩০ নভেম্বর ২০১৬, ০৬:২৯
(প্রিয়.কম) নিত্য প্রয়োজনীয় পণ্যসহ প্রায় সকল পণ্যই অনলাইনে ক্রয়-বিক্রয় করা যায় বহির্বিশ্বে। আর আপনি এই সব পণ্য ক্রয়-বিক্রয় করতে পারবেন ঘরে বসেই। আসুন আজ জেনে নেওয়া যাক অনলাইনে কেনাকাটার সেরা পাঁচ ওয়েবসাইট সম্পর্কে।
মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইন্টারনেট ভিত্তিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান আমাজন ডট কম। অ্যামাজন ১৯৯৪ সালের ৬ জুলাই প্রথমে অনলাইন বইয়ের দোকান হিসাবে তাদের কার্যক্রম শুরু করে। কিন্তু শীঘ্রই বৈচিত্র্যপূর্ণ ডিভিডি, ভিএইচএস, সিডি, ভিডিও এবং এমপিত্রি ডিউনলোড/স্ট্রিমিং, সফটওয়্যার, ভিডিও গেম, ইলেকট্রনিক্স, পোশাক, আসবাবপত্র, খাবার, খেলনা, গহনাসহ প্রায় সকল পণ্য বিক্রয় শুরু করে বিশ্বসেরাদের তালিকায় উঠে এসেছে অনলাইনে কেনাকাটার এই ওয়েবসাইটি।
ফ্যাট ওয়ালেট তুলনা নির্ভর কেনাকাটার জন্য জনপ্রিয় একটি ওয়েবসাইট। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এই ওয়েবসাইটটি মিতব্যয়ীদের কাছেও বেশ জনপ্রিয়। ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ের জন্য এই সাইটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।
কারুশিল্প বিক্রয়ের জন্য বিখ্যাত এই ওয়েবসাইটি ২০০৫ প্রতিষ্ঠিত হয়েছে। সৌখিন মানুষেরা এই ওয়েবসাইট থেকে ক্রয় করতে পারবেন পছন্দের প্রায় সকল সৌখিন দ্রব্য।
প্রায় সব ধরনের ছোট বড় সকল প্রকার পণ্য পাওয়া যায় এই ওয়েবসাইট থেকে। ১৯৯৫ সালে ৩ সেক্টম্বর প্রতিষ্ঠিত সাইটি নিলামের জন্যও বেশ খ্যাত।
ওভারস্টোককে তালিকার প্রথমে থাকা অ্যামাজনের ছোট ভাই বলা হয়।১৯৯৯ সালের মে মাসে প্রতিষ্ঠিত এ সাইটটিতে প্রায় সব ধরনের পণ্য পাওয়া যায়।পণ্য যাচাই বাছাই করে সেরা ডিলেই আপনি ক্রয় করতে পারবেন আপনার পছন্দের পণ্যটি।
তথ্য: মেক ইউচ অফ
সম্পাদনা: ফারজানা মাহাবুবা / ফকির কামরুল