কৃষি বাঁচাতে বিকল্প লানি
বিশ্ব রাজনীতির অস্থিরতা শুধু কূটনৈতিক পরিসরেই সীমাবদ্ধ থাকে না, এর প্রতিক্রিয়া সরাসরি পড়ে স্থানীয় অর্থনীতি ও দৈনন্দিন জীবনে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য অঞ্চলের সংঘাত ও ভূরাজনৈতিক উত্তেজনা বিশ্ব লানি বাজারকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামা এবং সরবরাহের অনিশ্চয়তা আমদানিনির্ভর দেশগুলোর জন্য বড় ঝুঁকি তৈরি করেছে।
বাংলাদেশের লানি চাহিদার উল্লেখযোগ্য অংশ আমদানিনির্ভর। ফলে বৈশি^ক অস্থিরতার প্রভাব সরাসরি অনুভব করছে। কিন্তু সংকটের সবচেয়ে গভীর অভিঘাত পড়ার আশঙ্কা রয়েছে দেশের কৃষি খাতে যা জাতীয় খাদ্যনিরাপত্তার মূল ভিত্তি। সরকারি পর্যায়ে পর্যাপ্ত লানি মজুদ থাকার কথা বলা হলেও, মাঠপর্যায়ের অভিজ্ঞতা ভিন্ন বাস্তবতা নির্দেশ করে। দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকদের দীর্ঘ সময় অপেক্ষা করে তেল সংগ্রহ করতে হচ্ছে। কোথাও সরবরাহ ঘাটতির অভিযোগ, আবার কোথাও অতিরিক্ত চাহিদার কারণে বাজারে অস্থিরতা। এই বৈপরীত্য প্রশাসনিক সক্ষমতা ও বাজার ব্যবস্থাপনার কার্যকারিতা নিয়ে প্রশ্ন সৃষ্টি করছে। এর ফলে কৃষি উৎপাদনের ধারাবাহিকতা নিয়েও স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে।
- ট্যাগ:
- মতামত
- কূটনৈতিক সম্পর্ক
- কূটনৈতিক তৎপরতা