ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি কোথায়? যা বললেন রুশ দূত
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ১০:৩৯
মুজতাবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পাওয়ার প্রায় এক মাস হয়ে গেছে, কিন্তু এখনো তাকে জনসম্মুখে দেখা যায়নি।
এর মধ্যে তিনি বেশ কয়েকটি বিবৃতি দিয়েছেন, যা রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করা হয়েছে। তবে জনসম্মুখে অনুপস্থিতি তার স্বাস্থ্য ও অবস্থান নিয়ে নানা গুজবের জন্ম দিয়েছে।
এনডিটিভি লিখেছে, সেসব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইরানে রাশিয়ার রাষ্ট্রদূত জানিয়েছেন, মুজতাবা খামেনি ইরানেই রয়েছেন।
রাষ্ট্রদূত আলেক্সি দেদভ সংবাদমাধ্যম আরটিভিআইকে বলেন, সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি দেশে রয়েছেন, তবে ‘বোধগম্য কারণেই’ তিনি জনসম্মুখে আসা এড়িয়ে চলছেন।