ছবি সংগৃহীত

ঘরেই তৈরি করে ফেলুন মজাদার টুটি ফ্রুটি বিস্কুট

নিগার আলম
লেখক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৬, ০৯:১৫
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৬, ০৯:১৫

ফটো: সংগৃহীত

(প্রিয়.কম)- হালকা ক্ষুধা মেটাতে বিস্কুটের জুড়ি নেই। চকলেট বিস্কুট, নোনতা বিস্কুট নানা রকম বিস্কুট বাজারে কিনতে পাওয়া যায়। এর মধ্যে টুটি ফ্রুটি বিস্কুট অন্যতম। মজাদার এই বিস্কুটটি আপনি চাইলে ঘরেই তৈরি করে নিতে পারেন। টুটি ফ্রুটি বিস্কুটের সহজ রেসিপি নিয়ে আজকের এই ফিচার।

উপকরণ:

১ কাপ ময়দা

২ টেবিল চামচ কাস্টার্ড পাউডার

১/৩ কাপ মাখন

১/২ কাপ আইসিং সুগার

১/২ চা চামচ ভ্যানিলা এসেন্স

১/৪ চা চামচ এলাচ গুঁড়ো

১/২ চা চামচ বেকিং পাউডার

১/৪ কাপ টুটি ফ্রুটি

৩ টেবিল চামচ ড্রাই ফ্রুটস কুচি

১-১.৫ টেবিল চামচ দুধ

প্রণালী:

১। একটি পাত্রে ময়দা, কাস্টার্ড পাউডার, বেকিং পাউডার, এলাচ গুঁড়ো, টুটি ফ্রুটি এবং ড্রাই ফ্রুটস কুচি দিয়ে দিন।

২। সবগুলো উপাদান  খুব ভালো করে মিশিয়ে নিন।

৩। আরেকটি পাত্রে মাখন এবং চিনি ৪-৫ মিনিট বিট করুন। মাখন এবং চিনি ক্রিমি হয়ে আসলে এতে ভ্যানিলা এসেন্স দিয়ে আবার বিট করুন।

৪। এরপর এটি ময়দার মিশ্রণের সাথে মিশিয়ে ফেলুন।

৫। এই মিশ্রণের সাথে অল্প অল্প করে দুধ মেশাতে থাকুন। এবার মিশ্রণটি দিয়ে রোল তৈরি করুন।

৬। রোলটি প্লাস্টিকের প্যাকেটে পেঁচিয়ে নিন। এটিকে ২ ইঞ্চি পুরু করে কেটে নিন।

৭। ওভেন ১৭০ ডিগ্রী সেলসিয়াসে প্রি হিট করে নিন। বিস্কুটগুলো ১০-১২ মিনিট বেক করুন।

৮। ব্যস তৈরি হয়ে গেল মজাদার টুটি ফ্রুটি বিস্কুট। সম্পূর্ণ প্রণালীটি দেখে নিতে  এখানে ক্লিক করুন।

তথ্যসূত্র: Kanak's Kitchen

প্রিয় লাইফ/ নিগার আলম/কে এন দেয়া