ছবি সংগৃহীত

শুভ জন্মদিন সাদিয়া ইসলাম মৌ

Asif Rahman Khan
লেখক
প্রকাশিত: ২১ জুন ২০১৬, ০৭:২৩
আপডেট: ২১ জুন ২০১৬, ০৭:২৩

ছবি শামছুল হক রিপন

(প্রিয়.কম) মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। নামটির সঙ্গে পরিচিত নেই এমন মানুষ খুঁজে পাওয়া কঠিনই হবে। কারণ মডেলিং জগতে এই নামটি যে এক জনপ্রিয় নাম। তাকে শুধু মডেল বললে ভুলই হবে, সে একাধারে সফল নৃত্যশিল্পী ও অভিনেত্রীও। বলতে গেলে একজন শিল্পীর যে গুনাগুন থাকা প্রয়োজন সবই যেন আছে সাদিয়া ইসলাম মৌ-এর। আর আজ (২১ জুন) এই তারকার জন্মদিন। ১৯৭৬ সালের এই দিনেই জন্মগ্রহণ করেন এই জনপ্রিয় তারকা। ৪০-এর কোটায় পা দিলেন তিনি। কিন্তু আজও যেন তার চোখের ভাষা, হাসি, কথায় সবাই প্রেমে পড়ে যায়। এক কথায় সবাই মুগ্ধ হয়ে থমকে যায় তার রূপে।

ছোটবেলা থেকেই যেন সংস্কৃতিমনায় বেড়ে উঠেছেন তিনি। মাত্র সাড়ে তিন বছর বয়সে মৌ যখন স্কুলে ভর্তি হলেন, তখনই তাকে নাচের স্কুলে ভর্তি করে দিয়েছিলেন তার মা। তার মা হলেন রাশা ইসলাম ছিলেন ছিলেন বাংলাদেশের স্টিল অ্যাড মডেলিং-এর পথিকৃৎ এবং বাংলাদেশের প্রথম মডেল ও নৃত্যশিল্পী।

পরে তার মা তাকে জোর করে বুলবুল ললিতকলা একাডেমিতে ভর্তি করান। তার গুরু ছিলেন রাহিজা খানম ঝুনু এবং কবিরুল ইসলাম রতন। এভাবেই যেন বেড়ে উঠেন এই অপরূপা।
১৯৮৯ সালে মিডিয়ায় মডেলিং শুরু করা এই তারকা এক দশকের বেশি সময় ধরে মডেলিং জগতে রাজত্ব করে আজও মানুষের মনে জায়গা করে আছেন।

নৃত্যশিল্পীর পাশাপাশি নিজেকে মডেল হিসেবে পরিচিত করতে বেশি সময় লাগে নি তার। তবে শুধু মডেলিং নয় ১৯৯৪ সালে প্রথম অভিনয় করেন টেলিভিশন নাটক ‘অভিমানে অনুভবে’-এ। মডেলিং এবং নৃত্যে তিনি যতটা সবলীল, অভিনয় করেন ততটাই বেছে বেছে।

মডেলিং-এ এখন খুব কম দেখা দিলেও নৃত্য করেন নিয়মিত। বর্তমানে তিনি বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা)-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন।

মডেলিং, অভিনয়, নৃত্যের পরও তার আরেকটি পরিচয় হচ্ছে পরিচালক। তিনি নাটক পরিচালনাও করেছেন। সত্যি যেন এই তারকার গুণ বলে শেষ করা যাবে না।

কর্মজীবনে সফল মৌ যেন ব্যক্তিগত জীবনেও সফল একজন নারী। তাকে ঘিরে দেশ জুড়ে যখন তুমুল ক্রেজ, ঠিক সেই সময় টুপ করে বিয়ের পিঁড়িতে বসে পড়েন মৌ। অভিনেতা জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌ বিয়ের আগে প্রেম করেছেন প্রায় দুই বছর। তারপর পারিবারিকভাবেই বিয়ে। তাদের ঘরে রয়েছে মেয়ে পুস্পিতা এবং ছেলে পূর্ণ। সেখানেও সফল একজন স্ত্রী এবং মা তিনি।

তবে নব্বইয়ের দশকের মাঝামাঝিতে ঝড় তোলা এই তারকাকে এখন আর আগের মতো ভক্তরা পর্দায় দেখতে পায়না। তবে বেশ কিছুদিন যাবত আবারো মিডিয়ায় বিশেষ কাজগুলো করছেন তিনি। তবে একটা কথা না বললেই নয়, যদি বাংলাদেশে সেরা মডেলদের কোনো তালিকা করা হয়, সেখানে সাদিয়া ইসলাম মৌ-এর নাম থাকবে  শীর্ষসারিতে।

আজকে এই জনপ্রিয় তারকার জন্মদিনে প্রিয়.কমের পক্ষ থেকে রইলো অনেক অনেক শুভেচ্ছা।