এক্সে সহজেই দেখা যাবে পছন্দের পুরোনো পোস্ট ও ভিডিও, কীভাবে

প্রথম আলো প্রকাশিত: ১৫ মে ২০২৬, ১৯:৪৮

খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) নিয়মিত বার্তা, ছবি ও ভিডিও পোস্ট করেন অনেকেই। অন্যদের করা পোস্ট ভালো লাগলে লাইক দেন কেউ কেউ। কেউ আবার পড়ে পড়ার জন্য বুকমার্ক করে সংরক্ষণ করেন। আর তাই ব্যবহারকারীদের পছন্দের পুরোনো বুকমার্ক, লাইক, ভিডিওসহ পোস্টগুলো আবার দেখার সুযোগ দিতে নতুন উদ্যোগ নিয়েছে এক্স। নতুন এ উদ্যোগের আওতায় বুকমার্কস ট্যাবের নাম পরিবর্তন করে হিস্ট্রি রাখা হয়েছে। ট্যাবটিতে বুকমার্ক করা পোস্টের পাশাপাশি ব্যবহারকারীদের পছন্দ করা সব পোস্ট ও ভিডিও দেখা যাবে।


এক্সের তথ্য অনুযায়ী, হিস্ট্রি ট্যাবে অন্যদের পোস্ট করা বার্তায় মন্তব্য বা প্রতিক্রিয়া দেখালেই সেগুলো সংরক্ষণ করে রাখা হবে। শুধু তা–ই নয়, পছন্দের ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে জমা হবে। ফলে ব্যবহারকারীরা যেকোনো সময় হিস্ট্রি ট্যাবে ক্লিক করে নিজেদের পছন্দের পুরোনো পোস্ট ও ভিডিওগুলো দেখার সুযোগ পাবেন। নতুন এ সুবিধা প্রাথমিকভাবে আইফোনে ব্যবহার করা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও