You have reached your daily news limit

Please log in to continue


কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব, মৃত্যু ৬৫, ছড়িয়ে পড়ার শঙ্কা

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি) ইবোলার প্রাদুর্ভাবে ৬৫ জনের মৃত্যু হয়েছে। আফ্রিকার স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

দেশটির ইতোয়ুরি প্রদেশে এ পর্যন্ত ২৪৬ জনের শরীরে এই প্রাণঘাতী রক্তক্ষরণজনিত জ্বরের উপসর্গ পাওয়া গেছে। প্রদেশটির সঙ্গে উগান্ডা ও দক্ষিণ সুদানের সীমান্ত রয়েছে।

আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (আফ্রিকা সিডিসি) কর্মকর্তারা সংক্রমণ ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ জানিয়েছেন। এই এলাকায় অনেক খনি রয়েছে। মানুষের যাতায়াত বেশি হওয়ায় এই সংক্রামক রোগটি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন