ছবি সংগৃহীত

যে ৭টি খাবারে আপনার রক্ত পরিশোধন করে থাকে

নিগার আলম
লেখক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:২৭
আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:২৭

ফটো সোর্স: www.goodwp.com

(প্রিয়.কম)- শরীরে অন্যতম একটি উপাদান হল রক্ত। শরীরে প্রতিটি অঙ্গে অক্সিজেন, পুষ্টি উপাদান এই রক্তের মাধ্যমে পৌঁছে থাকে। তাই রক্ত কোন জীবাণু দ্বারা আক্রান্ত হলে তা সম্পূর্ণ শরীর ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই রক্ত পরিশোধন করা বেশ জরুরি। শরীরে ক্ষতিকর বিষাক্ত পদার্থ বা টক্সিন বের করে দিতে পারলে রক্ত শুদ্ধ করা সম্ভব। কিছু খাবার আছে যা রক্তের টক্সিন উপাদান বের করে রক্তকে বিশদ্ধ করে থাকে। আসুন তাহলে জেনে নেওয়া যাক এমনই কিছু খাবারের নাম।

১। আপেল

সহজলভ্য এই ফলটি আপনার রক্ত পরিশোধিত করে দেবে। ভিটামিন, মিনারেল এবং ফাইবার সমৃদ্ধ খাবার আপেল। আপেলের উপাদানগুলো লিভারের টক্সিন উপাদানগুলো দূর করে থাকে। আপেল হল উচ্চ আঁশযুক্ত খাবার যা খুব সহজে হজম হয়ে যায়। এই খাবারটি কোলেস্টেরল হ্রাস করে রক্ত পরিষ্কার করা থাকে।

২। অ্যাভোকাডো

নানা পুষ্টিগুণ সম্পূর্ণ এবং কোলেস্টেরল কমিয়ে দিতে অ্যাভোকাডোর ভূমিকা রয়েছে।  ধমনীতে অনেক সময় ব্লক তৈরি হয় তা দূর করে দিতেও বেশ কার্যকর এই ফল। এছাড়া এতে গ্লুটাথিয়ন নামক উপাদান রয়েছে যা লিভারকে বিষাক্ত পদার্থ মুক্ত রাখতে সাহায্য করে।

৩। বিট

অ্যান্টি অক্সিডেন্ট এবং নানা পুষ্টিগুণ সম্পূর্ণ এই সবজিটি রোগ জীবাণু থেকে শরীরকে  রক্ষা করে থাকে। এবং রক্ত থেকে টক্সিন দূর করে লিভারকে সুস্থ রাখে। শুধু তাই নয় বিট রক্ত স্বল্পতাও দূর করে থাকে।

৪। বাঁধাকপি

অ্যান্টিক্যান্সার এবং অ্যান্টি অক্সিডেন্ট উপাদান সমৃদ্ধ বাঁধাকপি লিভারে বাড়তি হরমোন ভাঙতে সাহায্য করে থাকে। এছাড়াও এটি পরিপাক তন্ত্র পরিষ্কার করে এবং লিভার সুস্থ রাখে।

৫। রসুন

অভ্যন্তরীণ প্যারাসাইট এবং ভাইরাস আপনার শরীর থেকে, বিশেষত রক্ত এবং অন্ত্র থেকে দূর করতে পারদর্শী রসূন। এর অ্যান্টি ক্যান্সার এবং অ্যান্টি অক্সিডেন্ট উপাদান শরীরের
ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে থাকে। এবং তা সংক্রামণ প্রতিরোধ করে থাকে।

৬। আঙ্গুর

লাল আঙ্গুরে পেকটিন নামক ফাইবার রয়েছে যা রক্তে কোলেস্টেরলকে কমিয়ে দিয়ে থাকে। এছাড়া আঙ্গুর রক্তের দূষিত পদার্থ দূর করে থাকে।

৭। হলুদ

কারকিউমন নামক শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট থেকে অনেক পুষ্টিগুণ পাওয়া সম্ভব। এটি লিভার সুস্থ রেখে হজমশক্তিকে বাড়িয়ে দিয়ে  থাকে। এর প্রাকৃতিক উপাদান যা রক্তপ্রবাহ শুদ্ধ করে থাকে।

এছাড়া গাজর, লেবু, মশলা চা, চেরি ইত্যাদি খাবার রক্তের বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে। এই খাবারগুলো প্রতিদিনকার খাদ্যতালিকায় রাখুন এবং সুস্থ থাকুন।

লিখেছেন

নিগার আলম

ফিচার রাইটার, প্রিয় লাইফ

প্রিয়.কম