ছবি সংগৃহীত

ভিনেগারের স্বাদে কষানো খাসির মাংস

Priyo Food
লেখক
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০১৬, ১৫:৩৫
আপডেট: ০৮ জানুয়ারি ২০১৬, ১৫:৩৫

(প্রিয়.কম) খাসির মাংস রাঁধতে গেলে গন্ধ থেকে যাওয়া বা সেদ্ধ না হওয়াটা অনেক রাঁধুনিরি সমস্যা। জেনে নিন নদী সিনার রেসিপি, এখন থেকে এই ঝামেলা থাকবে না মোটেও! 

উপকরণ

খাসির মাংস ১ কেজি

 টক দই ১/২ কাপ  

পেঁয়াজ বাটা ও পেঁয়াজ কুচি ১ কাপ। 

 আদা বাটা, রসুন বাটা ২ চা চামচ 

 জিরা বাটা পরিমাণমতো। 

হলুদের গুঁড়া ও শুকনা মরিচ ১ চা চামচ করে। 

এলাচি ৪ টি 

  দারুচিনি ২ টুকরা 

  সয়াবিন তেল ১/৪ কাপ 

 লবণ পরিমাণমতো।

ভিনেগার ২ টেবিল চামচ। 

 

প্রণালি : 

  • -টকদই, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা,ভিনেগার  দিয়ে মাংস মাখিয়ে রেখে দিন আধা ঘণ্টা। 
  • -পাত্রে তেল নিয়ে গরম করে তাতে পেঁয়াজ কুচি, এলাচি দানা, দারুচিনি দানা ফাটিয়ে ছেড়ে দিন।
  • -পেঁয়াজ বাদামি হয়ে এলে তাতে মাংস ছেড়ে দিন। ১৫-২০ মিনিট নাড়াচাড়া করুন। 
  • -তেল মাংসের ওপর উঠে এলে দুই কাপ পানি দিয়ে মিনিট দশেক জ্বাল দিন। 
  • -মাংস সেদ্ধ হয়ে গেলে নামানোর দুই মিনিট আগে কয়েকটি কাঁচা মরিচ মাঝখানে লম্বালম্বি কেটে ছেড়ে দিন। 
  • -নামিয়ে মাংসের ওপর কাঁচামরিচ  ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।