ছবি সংগৃহীত

জেনে নিন বিড়ালের এসব অদ্ভুত আচরণের কারণ

সাবেরা খাতুন
লেখক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:৪২
আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:৪২

ফটো সোর্স : pixabay.com

(প্রিয়.কম)-একটি বিড়ালকে দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করলে নিঃসন্দেহে আপনি কিছু অদ্ভুত আচরণ দেখতে পাবেন। সে গরগর আওয়াজ করে এবং গা চটকায়। কখনো সামনের থাবা সামনে পেছনে নেয় যেন মালকড়ি পিষে। বিড়ালের গা চটকানোর বিভিন্ন কারণ থাকতে পারে যেমন- বিড়াল ছানা কষ্ট সহিষ্ণু। বিড়াল ছানা মায়ের দুধ পান করার সময় দলাইমলাই করে দুধের প্রবাহ বৃদ্ধির জন্য। বিড়াল ছানা বড় হলেও এই অভ্যাসটি তার মধ্যে থেকে যায়। এই জন্যই সে বালিশের কভার বা আপনার কাঁধে চটকায়।

বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে, গা চটকানোর সময় এরা গর গর আওয়াজ করে যা আনন্দ ও স্বস্তির প্রকাশ হতে পারে। সদ্যজাত বিড়াল মিউ মিউ আওয়াজ করে, মায়ের দুধ পান করার সময় ও যখন আরাম অনুভব করে তখন ও মিউ মিউ আওয়াজ করে। যেহেতু বিড়ালের ভাষা আমরা বুঝি না তাই আমাদেরকে অনুমানের উপর নির্ভর করতে হবে। বিড়াল যখন ব্যথা পায় বা মারা যায় তখন ও মিউ মিউ শব্দ করে।

বিড়ালের গা চটকানোটা হতে পারে ভালোবাসার লক্ষণ। বিড়াল যেখানে বিশ্রাম নেয় সেখানে শুধু দলাই মলাই করেনা মানুষের সাথেও করে। কখনো কখনো চোরের মত গুটিসুটি মেরে বিছানায় বসে থাকে আবার কখনো তাদের মালিকের উপর চড়ে বসে ও গা চটকায়। এই আকর্ষণীয় আচরণটি অনেক সময়ই যন্ত্রণাদায়ক ও হয় যখন সে থাবার নখ ব্যবহার করে। আপনার বিড়ালটি আপনাকে কতটা পছন্দ করে তা থাবার আচরণের প্রকাশের মাধ্যমে বোঝা যায়। তাই আঁচড় দেখলেই বিড়ালের ভালোবাসার প্রতি সন্দিহান হবেন না।

মনোযোগ আকর্ষণের জন্য ও বিড়াল গা চটকায়। যখন তাদের খাদ্যের প্রয়োজন হয় তখন তারা গায়ে গা ঘষে বা মিউ মিউ করে। এই ফুটফুটে নরম প্রাণীটি যখন তাদের আদরের প্রয়োজন হয় তখন বণিকের মত আচরণ করে।

তারা তাদের মালিকের পায়ের কাছে এসে গা ঝাড়া দেয়, আস্তে আস্তে গায়ে চড়ে বেড়ায় ও কাঁধের উপর ঝাঁপ দেয়। বিড়াল তাদের কপাল দিয়ে মানুষের গায়ে ঘষে। এদের থাবার মধ্যে ঘর্ম গ্রন্থি থাকে যার মাধ্যমে তারা স্থানিক চিহ্ন রেখে যায় এই কারণেও তারা চলার পথে পিষে যায়। তাই সংক্ষেপে বলা যায় যে, মিউ মিউ শব্দ করা বা চটকানো বিড়ালের সহজাত বিষয়। Bristol University এর পশু চিকিৎসক Dr. John Bradshaw বিড়ালের মিউ মিউ শব্দ করা শুরু হয় জন্মানোর পর থেকেই। মাকে ডাকার জন্যই তারা মিউ মিউ শব্দ করে। আস্তে আস্তে যখন বড় হতে থাকে তখন তারা তাদের নিজেদের মধ্যে যোগাযোগের জন্য এবং মানুষের সাথে যোগাযোগের জন্য মিউ শব্দটি করে।

অনেক সময় দেখা যায় যে বিড়ালের মুখ দিয়ে লালা ঝরছে। বিড়াল যদি স্ট্রেসের মধ্যে থাকে তাহলে এমন হতে পারে। স্ট্রেস ছাড়াও অসুস্থতার কারণেও মুখ দিয়ে লালা ঝরতে পারে। বিড়ালের প্রচুর এনার্জি থাকে তাই তাদেরকে খুব কমই বিশ্রাম নিতে দেখা যায়।

লিখেছেন-

সাবেরা খাতুন

ফিচার রাইটার, প্রিয় লাইফ

প্রিয়.কম