ছবি সংগৃহীত
চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি নিচ্ছি: মেহের আফরোজ শাওন
আপডেট: ১২ মার্চ ২০১৪, ০৭:৫১
মেহের আফরোজ শাওন। অভিনয়শিল্পী ও নির্মাতা। এনটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক উড়ে যায় বকপক্ষী। নাটকটি পুনঃপ্রচার করা হচ্ছে। রচনা ও পরিচালনা করেন হুমায়ূন আহমেদ। এতে অভিনয় করেন শাওন। মেহের আফরোজ শাওনআবার ‘উড়ে যায় বকপক্ষী’... সুন্দর নাটক। প্রথম যখন প্রচার হয়েছিল, তখন নাটকটি দর্শকনন্দিত হয়েছিল। শুটিংয়ের কোনো ঘটনা... হুমায়ূন আহমেদ একসঙ্গে চার-পাঁচটি পর্বের শুটিং করতেন। যদি কারও অভিনয় তাঁর পছন্দ না হতো, পরে পুরো নাটকটি আবার ধারণ করতেন। এতে করে আর্থিক ক্ষতির মুখেও পড়তে হতো। উড়ে যায় বকপক্ষী নাটকটির প্রথম পাঁচ পর্ব দুবার ধারণ করতে হয়েছে। ‘উড়ে যায় বকপক্ষী’তে আমি... উড়ে যায় বকপক্ষী নাটকে আমার চরিত্রের নাম পুষ্প। নাটকে অনেকগুলো লোকগান ব্যবহার করা হয়েছে। এসব গানের সঙ্গে আমাকে নাচতে হয়েছে। ক্যামেরার সামনে ও পর্দার পেছনে... শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রের কাজ করার সময় আমার ক্যামেরার পেছনে কাজ করার প্রতি আগ্রহ তৈরি হয়। আর ইদানীং ক্যামেরার পেছনে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করছি। প্রথম নাটক... ২০০৩ সালে আমি প্রথম নাটক পরিচালনা করি। নাম পক্ষীরাজ। নাটকটি সম্পাদনার সময় হুমায়ূন আহমেদ তা দেখেন। তখন তিনি আমাকে আরেকটি নাটকের গল্প দিয়েছিলেন। লেখকের কাছ থেকে এ পাওয়াটা আমার কাছে অনেক বেশি আনন্দের ছিল। নাচের বিচারক... বিচার করার জন্য বিচারক হওয়া নয়, রিয়েলিটি শোগুলোয় প্রতিযোগীরা নতুন কিছু করার চেষ্টা করে। তেমনি নতুন কিছু দেখার আগ্রহ থেকে চ্যানেল আইয়ের ‘সেরা নাচিয়ে’ অনুষ্ঠানে বিচারক হয়েছি। চলচ্চিত্র নির্মাণ... চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি নিচ্ছি। হুমায়ূন আহমেদের কয়েকটি গল্প নিয়ে ভাবছি। শুটিং শুরুর পর সবাইকে বিস্তারিত জানাব। পয়লা বৈশাখে... পয়লা বৈশাখ উপলক্ষে নতুন একটি এক ঘণ্টার নাটকের কাজ করব। হুমায়ূন আহমেদের ছোটগল্প গোপন কথা অবলম্বনে নাটকটি তৈরি করব। এখন অভিনয়শিল্পীদের সঙ্গে কথা বলছি। সৌজন্যে: প্রথম আলো
- ট্যাগ:
- সিনেমা
- বিনোদন
- অভিনয়শিল্পী
- নির্মাতা