ছবি সংগৃহীত
কোরাল মাছের যে দারুণ রেসিপিটি আপনি নিঃসন্দেহে জানেন না!
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৫, ১৭:৪৯
আপডেট: ১৮ মার্চ ২০১৫, ১৭:৪৯
আপডেট: ১৮ মার্চ ২০১৫, ১৭:৪৯
(প্রিয়.কম) কোরাল মাছের কত রকমের খাবারই তো রাঁধতে জানি আমরা সবাই। কিন্তু হলফ করে বলা যায় যে এই রেসিপিটি নিঃসন্দেহে জানা নেই আপনার। চাইনিজ ধাঁচের মশলায় তৈরি এই আস্ত মাঝের রোস্ট দারুণ লাগবে ফ্রাইড রাইস, পোলাও, এমনকি সাদা ভাতের সাথেও। আস্ত কোরালের দারুণ একটি রেসিপি দিচ্ছেন আফরিনা নাজনীন। চলুন জেনে নিই দারুণ রেসিপি বেকড হোল কোরাল উইথ গ্রেভি।
উপকরণ
কোরাল মাছ (১.২৫ কেজির মতো, পেট কেটে পরিস্কার করা।) ১ টি লেবু
প্রণালি-
- -মাছ ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন। একটু লেবুর রস মাছের ভেতরে ও বাইরে ভালো করে মাখিয়ে নিন। পেটের কাটা অংশে স্প্রিং অনিওন ও ধনিয়া পাতার গোঁড়া স্টাফ করে নিন।
- -মেরিনেশনের সব উপকরন সব এক সাথে মিশিয়ে একটা পেস্ট এর মতো করুন। ব্রাশ দিয়ে পেস্টটা মাছে ভেতরে ও বাইরে ভালো করে মাখিয়ে ১ ঘণ্টা মেরিনেট করুন। (কমপক্ষে ৩০ মিনিট রাখতে হবে)।
- -প্যানে তেল গরম হলে পেঁয়াজ ভাজতে হবে। পেঁয়াজ নরম হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষন পর টমেটো ও অন্য সব উপকরণ দিয়ে কষাতে হবে। কিছুক্ষণ পর পানি দিয়ে অল্প আঁচে রান্না করুন।
- -পানি শুকিয়ে ঘন সস এর মতো না হওয়া পর্যন্ত রান্না করে নিন।
- -এবার মেরিনেট করা মাছ বেকিং ট্রেতে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে প্রি হিট করা ওভেনে ২৫০ ডিগ্রি তে ৩০ মিনিট এর মতো বেক করতে হবে। ৩০ মিনিট পর মাছ বের করে উপরে টমেটোর সসটা ছড়িয়ে দিয়ে আরও ১০ মিনিট এর মতো বেক করুন।
- -পরিবেশন এর আগে ফয়েল পেপার সরিয়ে গরম গরম পরিবেশন করুন।
২ ঘণ্টা, ৪৪ মিনিট আগে
৩ ঘণ্টা, ৩ মিনিট আগে
৩ ঘণ্টা, ৪ মিনিট আগে
৩ ঘণ্টা, ৫ মিনিট আগে
৩ ঘণ্টা, ৪ মিনিট আগে
৩ ঘণ্টা, ৬ মিনিট আগে
৩ ঘণ্টা, ৭ মিনিট আগে
৩ ঘণ্টা, ৩৩ মিনিট আগে
১০ ঘণ্টা, ৪২ মিনিট আগে