চিকেন ডাম্পলিং তৈরির রেসিপি জেনে নিন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১২ মে ২০২৬, ১৭:১৯

ডাম্পলিং খেতে কে না পছন্দ করে। আবার বেশিরভাগ সময় স্টিম পদ্ধতিতে তৈরি হয় বলে এটি তেলে ভাজা যেকোনো খাবারের থেকে স্বাস্থ্যকর। আপনার বাড়িতে যদি মুরগির মাংস থাকে থাকে তাহলে তার সঙ্গে অল্পকিছু উপকরণ যোগ করে খুব সহজেই তৈরি করতে পারবেন চিকেন ডাম্পলিং। এটি একবার তৈরি করে ফ্রোজেন করেও সংরক্ষণ করা যায়। চলুন জেনে নেওয়া যাক চিকেন ডাম্পলিং তৈরির রেসিপি-


পুর তৈরি করতে যা লাগবে



  • চিকেন কিমা- ২৫০ গ্রাম

  • আদা-রসুন বাটা- ১ চা চামচ

  • পেঁয়াজ কুচি- ২ টেবিল চামচ

  • সয়া সস- ১ টেবিল চামচ

  • গোলমরিচ গুঁড়া- ১/২ চা চামচ

  • তেল- ১ চা চামচ

  • লবণ- স্বাদমতো।


ডো তৈরি করতে যা লাগবে



  • ময়দা- ১ কাপ

  • লবণ- ১ চিমটি

  • তেল- সামান্য

  • পানি- পরিমাণমতো।


যেভাবে তৈরি করবেন


কিমা তৈরির উপকরণগুলো ভালো করে মিশিয়ে আধা ঘণ্টার মতো রেখে দিন। ডো তৈরির উপকরণগুলো একে একে মিশিয়ে ডো তৈরি করে নিন। এরপর মিনিট দশেক ঢেকে রাখুন। ডো থেকে ছোট ছোট পাতলা রুটির মতো তৈরি করুন। একেকটি রুটির মাঝখানে ১ চামচ কিমার পুর দিয়ে কিনারাগুলো পানি দিয়ে ভিজিয়ে পছন্দমতো ডিজাইন করে ডাম্পলিং শেপ তৈরি করুন। এবার স্টিমারের পাত্রে সামান্য তেল মাখিয়ে ডাম্পলিংগুলো রাখুন। ফুটন্ত পানির ওপর স্টিমার বসিয়ে মাঝারি আঁচে ৮-১০ মিনিট ভাপিয়ে নিন। এবার নামিয়ে পছন্দসই সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও