ছবি সংগৃহীত
ইলিশ নিয়ে শিল্পী কনক চাঁপার ফেসবুক স্ট্যাটাস
আপডেট: ১১ এপ্রিল ২০১৬, ১৪:৩১
ছবি: সংগ্রহ
(প্রিয়.কম) আমাদের জাতীয় মাছ ইলিশ। পাশের দেশে অনেক ইলিশ পাচার হয়ে যায় ফলে দেশের সাধারণ মানুষ ইলিশের দেখা পায়না। যাও পাওয়া যায় তা অনেক দামে বিক্রি হয়। কলকাতায়ও পদ্মার ইলিশের চাহিদা প্রচুর। এখন বৈশাখ, অনেকেই বৈশাখের প্রথম দিন উৎযাপন করেন সকালে পান্তার সঙ্গে ইলিম মাছ খেয়ে। তাই বাজারে ইলিশ মাছের দামে আগুন। তাইতো সাধারণ মানুষের জন্য ইলিশ মাছের দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন শিল্পী কনক চাঁপা। তার ফেসবুক থেকে স্টেটাসটি হুবহু তুলে ধরা হলো।
“পহেলা বৈশাখ অবশ্যই আমাদের ঐতিহ্যের অংশ। কিন্তু পান্তা আমাদের সংস্কৃতির আরো বড় ঘনিষ্ঠ চিত্র । পান্তা একটি সংরক্ষণ পদ্ধতির নাম। এবং এটি উত্তরাঞ্চলের খাবার। তাঁদের তো ফ্রিজ নেই..তাঁরা এভাবে নিজেদের টিকিয়ে রাখেন। যেমন দক্ষিণাঞ্চলে কুমড়োবড়ি চিটাগাং এ শুটকি দিনাজপুরে সিদল এই সংরক্ষণের অন্তর্গত।
সেখানে ইলিশ? ইলিশ কোথা থেকে এলো ...যমুনার তো ইলিশ হয়না..ওদিককার মানুষ ভাল ইলিশ চোখেই দেখেন না। কালেভদ্রে তাঁরা ইলিশ খান। আর যারা দুমুঠো ভাত, সালুনের অভাবে পানি দিয়ে ভিজিয়ে রেখে নুন মরিচ মেখে গলধঃকরণ করেন জীবন বাঁচাতে তাঁদের সেই পান্তায় তিনহাজারের একটা মাঝারি ইলিশ এর ফাজলামো!!! সহ্য করতে করতে হঠাৎ মনে হয় ক্ষেপে গিয়ে রাস্তায় নামি!!!!
এতোই অশিক্ষা জনিত ফাতরামী এই বাংলাদেশে হয়! আমার আর ভালোই লাগেনা! ধুর”