প্রতীকী ছবি

পুরুষের সৌন্দর্য কোথায়?

মহিউদ্দীন আহ্‌মেদ
Writer
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৮, ১৬:২৪
আপডেট: ১৮ এপ্রিল ২০১৮, ১৬:২৪

(প্রিয়.কম) অনেকেই বলে থাকেন, সুন্দর একটি চাঁদমুখ পেলে জীবন কেটে যাবে হেসেখেলে। কথাটি যে একদম সত্যি নয়, চারপাশে তাকালেই তা অনুধাবন করা যায়। আজকাল অনেক মেয়েই আবেগের বশীভূত হয়ে সুন্দর একটি ছেলের হাত ধরে অজানার উদ্দেশ্যে পা বাড়ায়। মূলত তারা আসলে ফ্যান্টাসি দ্বারা আক্রান্ত হয়ে এরকম ভুল করে। কিন্তু এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। জানতে হবে, পুরুষের আসল সৌন্দর্য কোথায়!  

নন্দন-তাত্ত্বিকরা বলেছেন, মানুষ যখন নিবিষ্ট মনে কাজ করে তখন তার মধ্যে অপার এক সৌন্দর্য ফুটে ওঠে। সেটাই তার আসল রূপ। ফলে রূপে নয় পুরুষের সৌন্দর্য তার গুণে।

পৃথিবীতে অসংখ্য কালো মানুষ রয়েছে। তাদের মধ্যে কি সৌন্দর্য নেই? অবশ্যই আছে। কেননা সৌন্দর্য থাকে মানুষের মনে। বাইরের সৌন্দর্য ক্ষণিকের, ভেতরের সৌন্দর্য চিরকালীন।

কাউকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করার আগে যাচাই করে দেখুন, আপনি এই ভুলটা করছেন কি-না। মনে রাখবেন, চাঁদ যতই সুন্দর আর আকর্ষণীয় হোক, ভাঙা ঘরে শুয়ে বেশি দিন তা দেখতে ভালো লাগে না।

আপনি যদি বুদ্ধিমতী হয়ে থাকেন তো এ কথা বলে দেওয়ার প্রয়োজন নেই যে, এ যুগে টপ অব দ্য পজিশনে রয়েছে অর্থ-বিত্তর সৌন্দর্য! সুতরাং সিদ্ধান্ত নেওয়ার আগে এ বিষয়টি ভেবে দেখবেন আশা করি।

[প্রকাশিত লেখা ও মতামত লেখকের একান্তই নিজস্ব। প্রিয়.কম লেখকের মতাদর্শ ও লেখার প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত মতামতের সঙ্গে প্রিয়.কমের সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে।]

প্রিয় মতামত/গোরা