ছবি সংগৃহীত
প্রিয় গন্তব্য: মধুপুর জাতীয় উদ্যান
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৭, ১৩:৩৬
আপডেট: ২৭ মার্চ ২০১৭, ১৩:৩৬
আপডেট: ২৭ মার্চ ২০১৭, ১৩:৩৬
মধুপুর জাতীয় উদ্যান। ছবি: ড. জিনিয়া রহমান
(প্রিয়.কম): কখনো কখনো এমনও সময় আসে যখন আর কিছু ভালো লাগে না। মন চায় কোথাও হারিয়ে যেতে। শহরের কোলাহল থেকে পালিয়ে মনকে যদি নিয়ে যেতে চান আদিম নিরিবিলি পাখির কলকাকলিতে মুখর কোন পরিবেশে তাহলে যেতে পারেন মধুপুর জাতীয় উদ্যানে। তবে মনে রাখবেন, একা হারিয়ে যাওয়ার জন্য মোটেও নিরাপদ নয় জায়গাটি। যেতে হবে দল বেঁধে।

এভাবেই দেখা পাবেন বানরের। ছবি: ড. জিনিয়া রহমান
মধুপুর জাতীয় উদ্যানের অবস্থান টাঙ্গাইলে। ১৯৬২ সালে এই বনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। বনের মাঝে এখনো দেখতে পাবেন নানান প্রজাতির প্রাণী যেমন বানর, বন্য শুকর, মুখপোড়া হনুমান, মায়া হরিণ, শিয়াল, বনরুই ইত্যাদি। আছে ৩৮ প্রজাতির পাখি, নানান প্রজাতির উভচর এবং সরীসৃপ।

বনের মাঝে আদিবাসীদের ঘর। ছবি: ড. জিনিয়া রহমান
কালক্রমে বনের আয়তন কমে এলেও এই বনের উদ্ভিদ বৈচিত্র আপনাকে মুগ্ধ করবে। শাল, বহেড়া, আমলকি, হলুদ, আমড়া, জিগা, ভাদি, অশ্বথ, বট সর্পগন্ধা, শতমূলী, জয়না, বিধা, আজুকি/হারগাজা, বেহুলাসহ নানান ধরণের গাছের দেখা পাবেন এই বনে।

বনের পথে পথে। ছবি: ড. জিনিয়া রহমান
বনে প্রবেশের আগে অবশ্যই মধুপুর জাতীয় উদ্যান রেঞ্জ অফিস ও সহকারী বন সংরক্ষকের অফিস থেকে অনুমতি নেবেন। অফিসটি উদ্যানের প্রবেশ পথের পাশেই অবস্থিত। বনের ঠিক মাঝখানে লহরিয়া বিট অফিসের কাছে আছে একটি হরিণ প্রজনন কেন্দ্র। সেটিও দেখে আসতে ভুলবেন না।
যাতায়াত:
ঢাকা থেকে মধুপুরগামী বাসে সরাসরিই চলে যেতে পারবেন মধুপুর। বাসে উঠতে হবে মহাখালী থেকে। ভাড়া বাস ভেদে ২০০ থেকে ৩০০ টাকা।
ঢাকা থেকে মধুপুরগামী বাসে সরাসরিই চলে যেতে পারবেন মধুপুর। বাসে উঠতে হবে মহাখালী থেকে। ভাড়া বাস ভেদে ২০০ থেকে ৩০০ টাকা।
থাকার ব্যবস্থা:
মধুপুর বাসস্ট্যান্ডের পাশেই কিছু আবাসিক হোটেল রয়েছে। ভাড়া কক্ষভেদে ২০০-৫০০ টাকা।
এছাড়া টাঙ্গাইলে থাকার জন্য বেশকিছু হোটেল ও গেস্ট হাউজ রয়েছে। এসবের মধ্যে উল্ল্যেখযোগ্য হল:
১। পলাশ হাউজ/ নাইট গন্ধা রেসিডেনসিয়াল হোটেল, মসজিদ রোড, টাঙ্গাইল। ফোনঃ ০৯২১-৫৩১৫৪
২। আল ফয়সাল হোটেল রেসিডেনসিয়াল, মসজিদ রোড, টাঙ্গাইল। ফোনঃ ০৯২১-৫৩৯১৮
৩। হোটেল সাগর রেসিডেনসিয়াল, নিউ মার্কেট রোড, টাঙ্গাইল। ফোনঃ ০৯২১-৫৪৩০৮
৪। আফরিন হোটেল, মসজিদ রোড, টাঙ্গাইল। মোবাইলঃ ০১৯১৬৭৮২৩৮৯
৫। এস এস রেস্ট হাউজ, আকুরাতাকুর পাড়া, টাঙ্গাইল। ফোনঃ ০৯২১-৫৫১৮০
৬। পল্লী বিদ্যুৎ রেস্ট হাউজ, টাঙ্গাইল। ফোনঃ ০৯২১-৫৩৩৯০
৭। এলজিইডি রেস্ট হাউজ(সরকারি), টাঙ্গাইল। ফোনঃ ০৯২১-৫৪২৬১
৮। সুগন্ধা হোটেল, পুরাতন বাসস্ট্যান্ড, টাঙ্গাইল। মোবাইলঃ ০১৬৭৪-৩৪৬৮১৫
৯। নিরালা হোটেল, নিরালা মোড়, টাঙ্গাইল। ফোনঃ ০৯২১-৬১৩৬৩
১০। পিয়াসি হোটেল, নিরালা মোড়, টাঙ্গাইল। মোবাইলঃ ০১৭১১-৩৫২৪৯৩
১১। হোটেল কিছুক্ষন, নিরালা মোড়, টাঙ্গাইল। ফোনঃ ০৯২১-৫৫২১৯
১২। হোটেল আদিত্য(আবাসিক), মধুপুর, টাঙ্গাইল। মোবাইলঃ ০১৭১৬-৭৯৬০৬৫
১৩। হোটেল ড্রিম টাচ (আবাসিক), মধুপুর, টাঙ্গাইল। মোবাইলঃ ০১৭১৭২১৮৭৯৯
১৪। শালবন রেসিডেনসিয়াল হোটেল, মধুপুর, টাঙ্গাইল। মোবাইলঃ ০১৭১৩৪৬২১০৩
১৫। ইসলামিয়া গেস্ট হাউজ, মধুপুর, টাঙ্গাইল। মোবাইলঃ ০১৯১৭৫৬৬২৩৪
১৬। ভাই ভাই গেস্ট হাউজ, মধুপুর, টাঙ্গাইল। মোবাইলঃ ০১১৯০৯৭৫৫৩৯
১৭। যমুনা রিসোর্ট লিমিটেড, কালীহাতি, টাঙ্গাইল। ফোনঃ ০৯২৩৯-৭৬০৩২-৪
১৮। এলেঙ্গা রিসোর্ট লিমিটেড রেসিডেনসিয়াল হোটেলস, এলেঙ্গা, কালীহাতি, টাঙ্গাইল। ফোনঃ ০২-৯৮৮৪৩২২
সূত্র: আদার ব্যাপারী
সম্পাদনা: ড. জিনিয়া রহমান।
আপনাদের মতামত জানাতে ই-মেইল করতে পারেন [email protected] এই ঠিকানায়।
১৫ মিনিট আগে