বিশ্বের সবচেয়ে দামি জুতো ‘দ্য প্যাসন ডায়মন্ড সু’। ছবি: সংগৃহীত

এক জোড়া জুতোর দাম ১৪২ কোটি টাকা!

আবু আজাদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৪
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৪

(প্রিয়.কম) এক জোড়া জুতোর দাম কত টাকা হতে পারে? এ প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া কষ্টকর। কেননা এক জোড়া জুতো যেমন ২০ টাকাতে পাওয়া যায়, তেমনই তা কোটি টাকারও হতে পারে। কী বিশ্বাস হচ্ছে না? কিন্তু এমনই এক জোড়া জুতো বাজারে আনতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে একটি প্রতিষ্ঠান যার মূল্য বাংলাদেশি টাকায় ১৪২ কোটি টাকারও বেশি!

দীর্ঘ নয় মাস অক্লান্ত পরিশ্রমের পর জাদা দুবাই নামের একটি প্রতিষ্ঠান জুতো জোড়া বাজারে আনতে যাচ্ছে। ২৬ সেপ্টেম্বর (বুধবার) বিশ্বের একমাত্র সেভেন স্টার হোটেল বুর্জ আল আরবে জুতো জোড়ার মোড়ক উন্মোচন করা হবে। যার বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭ মিলিয়ন মার্কিন ডলার (১৪২ কোটি ৯৭ লাখ টাকা)।

‘দ্য প্যাসন ডায়মন্ড সু’ নামের জুতোটি যৌথভাবে তৈরি করেছে জাদা দুবাই ও প্যাসন জুয়েলার্স। জুতোয় ব্যবহার করা হয়েছে হীরা ও খাঁটি সোনা। এ ছাড়া জুতোয় ব্যবহার করা হয়েছে শত শত টুকরা হীরা। এরমধ্যে ১৫ ক্যারেটের দুটি বড় হীরাখণ্ডও রয়েছে।

জাদা দুবাই জানিয়েছে, প্রদর্শনীর পর গ্রাহকদের চাহিদার ভিত্তিতে নতুন নতুন জুতো তৈরি করে দেওয়া হবে।

জাদা দুবাই জানায়, ‘দ্য প্যাসন ডায়মন্ড সু’ ছাড়াও প্রদর্শনীতে হীরা, সোনা, মুক্তা ও রক্তবর্ণের দামি পাথরের তৈরি আরও তিনটি মডেলের জুতা প্রদর্শন করা হবে যার মল্য হবে ২৭, ২৫ ও ১৭ হাজার মার্কিন ডলার।

এর আগে বিশ্বের সবচেয়ে জুতো তৈরির রেকর্ড ছিল ডেবি উইংহামের হাই হিলের, যার মূল্য ছিল ১৫ দশমিক ১ মিলিয়ন ডলার।

প্রিয় সংবাদ/কামরুল