You have reached your daily news limit

Please log in to continue


নিত্যপ্রয়োজনীয় পণ্যে প্রস্তাবিত উৎসে কর ও সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার দাবি

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি ও ক্যাটারিং সেবার ক্ষেত্রে একই হারে শুল্ক–কর নির্ধারণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর প্রস্তাবিত উৎসে কর সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে। খাতটিকে সংকট থেকে উত্তরণে এই দাবি জানায় সংগঠনটি।

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর প্রতিক্রিয়া জানাতে রেস্তোরাঁ মালিক সমিতি আজ শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের বিজয়নগরে নিজস্ব প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির মহাসচিব ইমরান হাসান।

ইমরান হাসান বলেন, দেশের বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জ, উচ্চ মূল্যস্ফীতি এবং ব্যাংক খাতের সংকটের মধ্যেও ব্যবসাবান্ধব বাজেট প্রণয়নের চেষ্টা করায় বিএনপি সরকার ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে ধন্যবাদ জানায় সমিতি। তবে বাজেটে রেস্তোরাঁ খাতকে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়নি বলে উল্লেখ করেন তিনি। বলেন, এলপিজি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে রেস্তোরাঁ খাতের পরিচালন ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন