দেশী দশের একটি ফ্যাশন হাউজের পোশাকে মডেলরা। ছবি: সংগৃহীত
দেশী দশে যুক্ত হয়েছে দশটি নতুন কো-ব্র্যান্ড
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৪
(প্রিয়.কম) ১০টি দেশীয় পোশাক ব্র্যান্ডকে এক ছাদের নিচে এনে দেশী দশের যাত্রা শুরু ২০০৯ সালে। বর্তমানে দেশী দশের প্রতিটি ফ্যাশন হাউসের সঙ্গে যোগ হয়েছে নতুন আরও দশটি কো- ব্র্যান্ড। এই নতুন কো-ব্র্যান্ডগুলো হচ্ছে মূল ফ্যাশন হাউসের অঙ্গ প্রতিষ্ঠান।
গত ৬ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে অবস্থিত দেশী দশের কার্যালয়ে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা বিষয়টি গণমাধ্যমকে জানান।
তারা জানান, আন্তর্জাতিক বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডগুলোর মধ্যে তাদের মূল ব্র্যান্ডের সঙ্গে আরেকটি অঙ্গ ব্র্যান্ড হিসেবে কো-ব্র্যান্ড তৈরির ধারণা প্রচলিত রয়েছে। যদিও আমাদের দেশে এ ধারণাটির প্রচলন খুব কম। তাই অনেকের কাছেই বিষয়টি নতুন।
এই নতুন কো-ব্রান্ডের পোশাকগুলো তাদের মূল ফ্যাশন হাউসের মূল ধারার চেয়ে একটু আলাদাভাবে তুলে ধরা হয়েছে বলে জানান দেশী দশের প্রতিনিধিরা। কো-ব্র্যান্ডের মাধ্যমে দেশীয় পোশাক আন্তর্জাতিক স্টাইলে তুলে দিতে প্রয়াস নিয়েছেন তারা।
দেশী দশের নতুন কো-ব্র্যান্ডগুলো
‘নিপুণ’ ফ্যাশন হাউসের নতুন কো-ব্র্যান্ডের নাম ‘মাকু’। ‘কে ক্রাফট’ ফ্যাশন হাউসের নতুন কো-ব্র্যান্ডের নাম ‘ইয়াংকে’। ‘অঞ্জনস’ ফ্যাশন হাউসের নতুন কো-ব্র্যান্ডের নাম ‘আর্ট অব ব্লু’। ‘রঙ বাংলাদেশ’ ফ্যাশন হাউসের নতুন কো-ব্র্যান্ডের নাম ‘ওয়েস্ট রঙ’। ‘বাংলার মেলা’ ফ্যাশন হাউসের নতুন কো-ব্র্যান্ডের নাম ‘বাংলা হাট’। ‘সাদাকালো’ ফ্যাশন হাউসের নতুন কো-ব্র্যান্ডের নাম ‘বিয়ন্ড সাদাকালো’। ‘বিবিয়ানা’ ফ্যাশন হাউসের নতুন কো-ব্র্যান্ডের নাম ‘বালিকা বেলা’। ‘দেশাল’ ফ্যাশন হাউসের নতুন কো-ব্র্যান্ডের নাম ‘এসেন্স অব দেশাল’। ‘নাগরদোলা’ ফ্যাশন হাউসের নতুন কো-ব্র্যান্ডের নাম ‘হ্যান্ড টাচ’। ‘সৃষ্টি’ ফ্যাশন হাউসের নতুন কো-ব্র্যান্ডের নাম ‘প্রিন্ট ক্রাফট’।
প্রিয় ফ্যাশন/শান্ত