You have reached your daily news limit

Please log in to continue


কওমি সনদের স্বীকৃতি, রাজনীতি ও ‘শুভঙ্করের ফাঁকি’

বছরখানেক আগে ফেসবুকের একটি পোস্টের সূত্র ধরে ইনবক্সে একটি ছবি পেলাম—শিক্ষা মন্ত্রণালয়ের সামনে স্টিকার লাগানো ‘কওমি সনদের সত্যায়ন করা হয় না’। সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগে সরকারের ঘোষণা এবং তাতে কওমি পড়ুয়াদের আবেদনের অযোগ্যতার বিষয়টি সামনে আসার পর ছবিটার কথা আবার মনে পড়ল।

সরকার ঘোষণা করেছে, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নৈতিক ও ধর্মীয় শিক্ষা জোরদার করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নিঃসন্দেহে প্রশংসনীয়।

তবে সংসদের প্রশ্নোত্তরে মন্ত্রী জানিয়েছেন, ‘শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কওমি মাদ্রাসা থেকে পড়াশোনা করা শিক্ষার্থীদের সনদ স্বীকৃতি নিয়ে কিছু জটিলতা রয়েছে। কওমি মাদ্রাসার অনেক শিক্ষার্থী কিরাত (কোরআন তিলাওয়াত) বিষয়ে বিশেষজ্ঞ হলেও মূলধারার মাদ্রাসা শিক্ষাক্রমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত না থাকায়, তাদের সনদ স্বীকৃতির ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন