ছবি সংগৃহীত

হাদিসে রাসুল [সা.] নং- ৪১৯ : শিঙ্গা ওয়ালা ইসরাফিল ফুৎকার দেওয়ার জন্য শিঙ্গা মুখে ধরে আছেন

মিরাজ রহমান
সাংবাদিক ও লেখক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০১৪, ১৭:০৬
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৪, ১৭:০৬

আরবি হাদিস وَعَن أَبي سَعِيدٍ الخُدرِي رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: «كَيْفَ أنْعَمُ ! وَصَاحِبُ القَرْنِ قَدِ التَقَمَ القَرْنَ، وَاسْتَمَعَ الإذْنَ مَتَى يُؤمَرُ بالنَّفْخِ فَيَنْفُخُ » فَكَأنَّ ذلِكَ ثَقُلَ عَلَى أصْحَابِ رسولِ الله ﷺ فَقَالَ لَهُمْ: «قُولُوا: حَسْبُنَا الله وَنِعْمَ الوَكِيلُ ». رواه الترمذي، وَقالَ: حديث حسنٌ বাংলা অনুবাদ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কেমন করে হাসিখুশি করব, অথচ শিঙ্গা ওয়ালা (ইসরাফিল তো ফুৎকার দেওয়ার জন্য) শিঙ্গা মুখে ধরে আছেন। আর তিনি কান লাগিয়ে আছেন যে, তাঁকে কখন ফুৎকার দেওয়ার আদেশ দেওয়া হবে এবং তিনি ফুৎকার দেবেন।’’ অতঃপর এ কথা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবিদের জন্য ভারী বোধ হল। সুতরাং তিনি তাঁদেরকে বললেন, তোমরা বল, হাসবুনাল্লাহু অনিমাল অকীল।’ অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং উত্তম সাহায্যকারী।’’ [তিরমিযি ২৪৩১, ৩২৪৩, আহমদ ১০৬৫৫]