ছবি সংগৃহীত
হাদিসে রাসুল [সা.] নং- ২৭০ : মসজিদে ঝাড়ুদাতা কালোবর্ণের একজন খাদেমের ঘটনা
আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৪, ১৭:০৪
আরবি হাদিস وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه، عَن رَسُولِ الله ﷺ، قَالَ: أَنَّ امْرَأَةً سَوْدَاءَ كَانَتْ تَقُمُّ المَسْجِدَ، أَوْ شَابّاً، فَفَقَدَهَا، أَوْ فَقَدَهُ رَسُولُ اللهِ ﷺ، فَسَأَلَ عَنْهَا، أو عَنهُ، فَقَالُوا : مَاتَ . قَالَ: «أَفَلا كُنْتُمْ آذَنْتُمُونِي»فَكَأنَّهُمْ صَغَّرُوا أمْرَهَا، أَوْ أمْرهُ، فَقَالَ: «دُلُّونِي عَلَى قَبْرِهِ»فَدَلُّوهُ فَصَلَّى عَلَيْهَا، ثُمَّ قَالَ: «إنَّ هذِهِ القُبُورَ مَمْلُوءةٌ ظُلْمَةً عَلَى أهْلِهَا، وَإنَّ اللهَ تَعَالَى يُنَوِّرُهَا لَهُمْ بِصَلاَتِي عَلَيْهِمْ». مُتَّفَقٌ عَلَيهِ বাংলা অনুবাদ আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত কালোবর্ণের একজন মহিলা অথবা যুবক মসজিদ ঝাড়ু দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে (একদিন) দেখতে পেলেন না। সুতরাং তিনি তার সম্পর্কে জিজ্ঞেস করলেন। সাহাবিগণ বললেন, সে মারা গেছে।’ তিনি বললেন, তোমরা আমাকে সংবাদ দিলে না কেন?’’ তাঁরা যেন তার ব্যাপারটাকে নগণ্য ভেবেছিলেন। তিনি বললেন, আমাকে তার কবরটা দেখিয়ে দাও।’’ সুতরাং তাঁরা তার কবরটি দেখিয়ে দিলেন এবং তিনি তার উপর জানাযা পড়লেন। অতঃপর তিনি বললেন, নিশ্চয় এ কবরসমূহ কবরবাসীদের জন্য অন্ধকারময়। আর আল্লাহ তাআলা তাদের জন্য আমার জানাযা পড়ার কারণে তা আলোময় করে দেন।’’ [বুখারি১৩৩৭, ৪৫৮, ৪৬০, মুসলিম ৯৫৬, আবু দাউদ ৩২০৩, ইবন মাজাহ ১৫২৭, আহমদ ৮৪২০, ৮৮০৪, ৯০১৯]