ছবি সংগৃহীত
যেভাবে হবেন গুগলের লোকাল গাইড
আপডেট: ১৪ অক্টোবর ২০১৫, ১২:২১
গুগল লোকাল গাইডস গুগলের একটি নতুন পরিসেবা। যার মূল উদ্দেশ্য হলো ছবি শেয়ার, স্থানীয় বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া, গুগল ম্যাপে কোন স্থান যোগ বা হালনাগাদ করা ও গুগল ম্যাপে পর্যটকরা যেসব দর্শনীয় স্থান, রেস্টুরেন্ট, স্থাপনা, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়সহ ঐতিহাসিক নিদর্শনগুলোতে ঘুরতে যায় সেসব যায়গার রিভিও ও রেটিং দেয়া।
আরও সহজভাবে বলতে গেলে, লোকাল গাইডের মাধ্যমে প্রতিটি বিষয়বস্তুর ভাল-মন্দ দিক তুলে ধরা যাবে। লোকাল গাইডসের মাধ্যমে অনেক ছোট ছোট পন্য ও সেবার মান তুলে ধরা যায়।
উদাহারন স্বরূপ বলা যেতে পারে, আমাদের দেশে অনেক পর্যটক আসে। তারা লোকাল গাইডসের মাধ্যমে দর্শনীয় স্থান, রেস্টুরেন্ট, স্থাপনা কোনটার মান কেমন তা অনায়াসেই জানতে পারবে।
বিশ্বের ৪০টির বেশি দেশে অর্থাৎ যে সকল দেশে গুগল ম্যাপ আছে সে সকল দেশের যে কেউ লোকাল গাইডস হতে পারবে। সেক্ষেত্রে তাকে ১৮ বছরের ঊর্ধ্বে হতে হবে ও তার একটি গুগল একাউন্ট থাকতে হবে এবং তাকে অবশ্যই এই http://g.co/LocalGuides লিঙ্কে গিয়ে সাইন আপ করতে হবে।
আপনার যদি ইন্টারনেট সংযোগ সহ পিসি, ল্যাপটপ অথবা স্মার্টফোন থাকে তবে আপনি স্বেচ্ছাসেবী হিসেবে গুগল লোকাল গাইডে অংশগ্রহণ করতে পারবেন।
লোকাল গাইডসে ৪ টি লেভেল আছে। আপনি কি পরিমান রিভিউ করেছেন তার উপর আপনার লেভেল নির্ভর করে।
প্রত্যেক লেভেলের জন্য আলাদা আলাদা উপকারিতা বা সুবিধা রয়েছে। আপনি যদি লেভেল ৩ লোকাল গাইডস হন, তবে গুগল ম্যাপ অ্যাপে আপনার আইডিতে একট ব্যাজ যুক্ত হবে। আপনি যদি আপনার রিভিউ অব্যাহত রাখেন তবে আপনার শহরে লোকাল গাইডের অনুষ্ঠিত যে কোন ইভেন্টে যোগদানের জন্য আমন্ত্রণ পেতে পারেন। সেক্ষত্রে আপনাকে অনেক ভাল মানের রিভিউ নিয়মিত করতে হবে।
রিভিউ করার সময় আপনাকে যে সকল বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে তা হলো আপনি যে পন্য বা সেবার রিভিউ করছেন তা যে সত্য, সুন্দর গোছানো, সুষ্ঠু ওসুষম হয়। সর্বোপরি আপনাকে একজন ভাল নাগরিকের ভূমিকা পালন করতে হবে।
গুগল লোকাল গাইডস দুই ধরনের কমিউনিটির মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। অফিসিয়াল কমিউনিটি ও আনঅফিসিয়াল কমিউনিটি। বিশ্বের ২৫টি শহরে অফিসিয়াল কমিউনিটি (এটি আগের ভার্সন, নতুনকরেআরহবারনয়) ও স্বল্প সংখ্যক শহরে আনঅফিসিয়াল কমিউনিটি চালু আছে। বিশ্বব্যাপী গুগল লোকাল গাইডস কমিউনিটিগুলো নিয়ে গুগল মাই ম্যাপ (https://goo.gl/hw9dNr) চালু করেছে।
সম্প্রতি বাংলাদেশে গুগল লোকাল গাইডসের দুটি আনঅফিসিয়াল কমিউনিটি চালু হয়েছে। বাংলাদেশ লোকাল গাইডস (https://goo.gl/Ipa76i) ও ময়মনসিংহ লোকাল গাইডস (https://goo.gl/dLAZtq)। আপনি চাইলে যে কোন কমিউনিটিতে যোগ দিয়ে এই কার্যক্রমে অংশ নিতে পারেন।
-পাভেল সারওয়ার
মডারেটর
ময়মনসিংহ লোকাল গাইডস