ছবি সংগৃহীত
বিশ্বসেরা ধনী বিল গেটসের বাড়ির ভেতরটা দেখে নিন ছবিতে
আপডেট: ১৬ জানুয়ারি ২০১৬, ০৮:৪৬
ফটো সোর্স: homedesign7.com
(প্রিয়.কম)- বিশ্বের সবচেয়ে ধনীর বাড়িটি দেখতে কেমন হবে? তার বাড়িটি কি আমাদের মত নাকি অন্যরকম? এইরকম অনেক প্রশ্নই আমাদের মনে ঘুরে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী বিল গেটসের বাড়িটি ওয়াশিংটনের মেডিনায় অবস্থিত, যেখান থেকে ওয়াশিংটন লেক দেখা যায়। গ্রেটস ম্যানসন তৈরিতে প্রায় ১৫০ মিলিয়ন ডলার খরচ হয়েছে। ৬৬,০০০ স্কয়ার ফিটের এই বাড়িটি প্রাসাদ সমান! এই বাড়িটি ৫০০ বছর পুরাতন ফার গাছে ঘেরা। বাড়িটি নির্মাণে ৫০০ মিস্ত্রির নিয়োগ করা হয়, এর মাঝে ১০০ জনই ইলেকট্রিশিয়ান! এই একটি বাড়িতে ২৪টি বাথরুম এবং ৬টি রান্নাঘর রয়েছে! আসুন বিশ্বসেরা ধনীর বাড়ির ভিতরটা এক নজরে দেখে নিই।
১। 
বাড়ির বাইরের দিকটা দেখতে ছবির মত। ওয়াশিটংন লেকের পাশে পাহাড়ের উপরে তৈরি এই গ্রেটস ম্যানশন।
২। 
বাড়িতে ঢুকতেই লিভিং রুমে দেখতে পাবেন বিশাল অ্যাকুরিয়াম। যেখানে বিশাল হাঙ্গর থেকে শুরু করে ডলফিনসহ নানা প্রজাতি মাছের দেখা পাওয়া যাবে।
৩। 
বারান্দার পাশে ছোট রুমটি ধুলোয় ছড়ানো থাকে। কিন্তু বিল গেটেসের এই রুমটি সম্পূর্ণ কাঠের তৈরি। কাঠের সিলিং, কাঠের টেবিল দিয়ে তৈরি ঘরটি অন্যরকম পরিবেশ সৃষ্টি করে থাকে। এখানে পাথুরে ফেয়ার প্লেস দেখতে পাওয়া যায়।
৪। 
লেক ওয়াশিংটনের সৌন্দর্য দেখার জন্য এইখানকার রুমগুলোতে কাঁচঘেরা দেয়াল দেখতে পাওয়া যায়।
৫। 
বাড়ির ভিতরের দিকে কাঠ এবং স্টেইনলেস স্টীল এর তৈরি সিঁড়ি দেখতে পাওয়া যায়। প্রতিটি আসবাবপত্রে দেখতে পাবেন আভিজাত্য এবং শৌখিনতার ছোঁয়া।
৬। 
প্রযুক্তি ছাড়া কি বিল গেটসের বাড়ি কল্পনা করা যায়! লিভিং রুমে বিশাল টেলিভিশনসহ হোম থিয়েটার দেখতে পাওয়া যায়।
৭। 
নীল রং এবং গ্লাস দিয়ে তৈরি মাস্টার বেডরুমটি অনেকটা স্বপ্নের মত। মেঝেতে বিছানো সাদা কার্পেট আপনাকে মেঘের উপর হাঁটার অনুভূতি দেবে।
৮। 
চারপাশে কাঠ দিয়ে বাধাঁনো মাঝে স্বচ্ছ পানির সুইমিং পুলের দেখা মিলবে গ্রেটস ম্যানশনে।
৯। 
মাস্টার বেডের বাথরুমে দেখা যায় একটি বিশাল সিংক।
১০। 
গ্রেটস হোমের সবচেয়ে আকর্ষণীয় এবং দর্শনীয় দিক হল এর সবচেয়ে উপরের তলা। নীল রং এর আলোয় লেক ওয়াশিংটনকে স্বর্গীয় মনে হয়।
১১। 
কাঁচঘেরা রান্নাঘর থেকে পাহাড়ে দৃশ্য দেখা যায়। কাঠের মেঝের হালকা ডিজাইন আপনাকে রান্নাঘরের বদলে প্রকৃতির কথা মনে করিয়ে দেবে।
১২। 
টাইলসে মোড়ানো প্রাচীর এবং নকশা ঘেরা বাথরুমটির মাঝে চারকোণা আকৃতির সাদা বাথটাব দেখা পাওয়া যাবে।
লিখেছেন
নিগার আলম
ফিচার রাইটার, প্রিয় লাইফ
প্রিয়.কম
- ট্যাগ:
- লাইফ
- জীবনযাপন
- বিল গেটস বাড়ি
- ভিতরের ছবি