ছবি সংগৃহীত

বাইসাইকেল রিভিউ পর্ব ১

Shayon02
লেখক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১২, ০৬:৫৮
আপডেট: ০২ নভেম্বর ২০১২, ০৬:৫৮

এই সাইটে এটা আমার প্রথম পোস্ট। এমনিতে আমি টেকটিউন্সে-তে ব্লগ লিখি। আজকে এটায় লিখতে বসলাম। আজকে আমি দুটি সাইকেল সম্বন্ধে লিখব। প্রথমটি আমার নিজের। ও পরেরটি আমার বাবার। রালেফ অল টেরেইন ১০ বা এটি১০(Raleigh All Terrain 10 or AT10) এই সাইকেলটি আমি সাইকেল লাইফ এক্সক্লুসিভ থেকে কিনেছি। CycleLife মুলত আমেরিকান কম্পানি যার মালিক মেঘনা গ্রুপ। ওরা মূলত নিজস্ব বাংলাদেশি ব্রান্ড প্রিন্স সাইকেল ইউরোপ ও অন্যান্য দেশে আমদানী করে। মেঘনা পৃথিবীর ৫ম বৃহত্তম বাইসাইকেল আমদানীকারক। বাংলাদেশে সাইকেলকে সাইকেল বলা হলেও অন্যান্য দেশে বাইক বলা হয়। আমরাও বাইক-ই বলব। যাই হোক, রালেফ এটি১০ এর Specifications হলঃ Wheel size: 26 inch Wheel Gender: Mens Material: AIRLITE - AL6061 Aluminium butted main tubes Gearset: 21speed Shimano gears with EZ Fire shifters. 42/34/24T chainwheel with 14-28T freewheel Brakeset: Powerful light-action alloy V Brakes Wheelset: Lightweight alloy rims running on quick release alloy hubs with Puncture proof tyres Controls: Outland quill stem with low-rise bars and Herrmans Ergo comfort grips Finishing kit: Selle Royal Alpine Gents saddle Frame: New AL6061 aluminium MTB frame Forks: Suntour M2025 suspension fork for a smooth ride এই সাইকেলটি খুব হাল্কা। আপনি এটা নিয়ে অনায়েসে ৩০-৪০ কিমি চালাতে পারবেন। এতে একাধিক গিয়ার থাকায় আপনি ইচ্ছা করলে ২ রকম ভাবে চালাতে পারবেন। আরামদায়ক ভাবে পেডাল করা = কম স্পিড ও বেশিবার পেডাল করতে হবে। পরিশ্রম করে পেডাল করা = বেশি স্পিড ও নরমাল ভাবে পেডাল করতে হবে। তাছাড়া সাইকেলটি ঝাকুনি প্রতিরোধ করতে পারে বলে ভাঙ্গা রাস্তায় আরামে চালাতে পারবেন। এত ফিচার দাওয়ার পর এবার দামটা বলি। হার্ট শক্ত রাখবেন ও সাবধানে থাকবেন যাতে চেয়ার উল্টে পরে না জান :) :) :) । সব করেছেন? গুড। দামটা হচ্ছে ১৯,০০০। তবে দামের তুলনায় সাইকেলটা খুব ভাল। কিনলে আমি ১০০% গেরান্টি দিতে পারি যে আপনার টাকা উশুল হবে। সাইকেলটার অফিশিয়াল অ্যাড্রেস হচ্ছে http://www.raleigh.co.uk/ProductType/ProductRange/Product/Default.aspx?pc=1&pt=10&pg=7863 আর যেই দোকানে পাওয়া জায় তাদের ফেইসবুক এড্রেস হচ্ছে https://www.facebook.com/CycleLife.Exclusive ও সাইকেল এর ঠিকানা হচ্ছে https://www.facebook.com/photo.php?fbid=299238996840712&set=pb.101018949996052.-2207520000.1351773147&type=3&src=https%3A%2F%2Ffbcdn-sphotos-a-a.akamaihd.net%2Fhphotos-ak-ash3%2F620454_299238996840712_1862327440_o.jpg&smallsrc=https%3A%2F%2Ffbcdn-sphotos-a-a.akamaihd.net%2Fhphotos-ak-ash3%2F539182_299238996840712_1862327440_n.jpg&size=1109%2C686 মেরিডা ওয়ারিওর ৫৫০/৫৬০ এই সাইকেলটা আমার বাবার। বাংলাদেশের বাজারে যে হাতে গোনা কয়েকটা মাউনটেন বাইক পাওয়া যায়,মেরিডা ওয়ারিয়র ৫৫০/৫৬০ তাদের মাঝে অন্যতম। ২২/২৩ হাজার টাকা দিয়ে আপনি যদি এটা কিনেন, জোর দিয়ে বলছি ,আপনার পয়সা উসুল হবেই হবে! ৫৫০ এবং ৫৬০ এর মধ্যে পার্থক্যঃ ৫৫০ সিরিজ বাংলাদেশে প্রথমে আসে। এর কিছু দিন পর আসে ৫৬০ সিরিজ। এই দুই সিরিজের মধ্যে component এর দিক থেকে তেমন কোন পার্থক্য নাই। আউটলুকের সামান্য কিছু পার্থক্য আছে অবশ্য যেমন saddle আর paddle এ পার্থক্য, ফ্রেমের মধ্যে মেরিডার লোগোর পার্থক্য। এই রিভিউ ৫৫০ এবং ৫৬০ উভয় সিরিজের এর জন্য প্রযোজ্য। Merida Warrior 560 কিছু স্পেফিফিকেশনঃ # ফুল alloy ফ্রেম। # v ব্রেক # সামনের ফর্ক suntour এর। #গিয়ার সিফটার shimano TX Dera Gear # ২১ স্পিড Tire # টায়ার cst এর। # নেট ওজন প্রায় ১৫ কেজি ভালো দিকঃ # ২২/২৩ হাজার টাকার বাইক, বুঝতেই পারছেন এটা খুবই এনট্রি লেভেলের একটা বাইক। তবে পারফর্মেন্সের দিক থেকে কোন অংশেই খারাপ না । # গিয়ার সিফটার সিমানোর, গিয়ার চেঞ্জ খুব সহজেই করা যায়। Merida Warrior # ঠিক ফ্রেম সাইজ অনুসারে কিনতে পারলে আর নিয়মিত মেইনটেইনেন্স করতে পারলে আগামী দশ/পনের বছর এই বাইক আপনার সাইক্লিংকে উপভোগ্য করবে কোন সন্দেহ নাই। খারাপ দিকঃ # মেরিডার এই সিরিজের একটা কমন প্রব্লেম হল, সাসপেনসন কাজ না করা। এবং এই ব্যাপারটা হয় সাধারনত কাদা বা বৃষ্টিতে ভিজার পর। fork এর মধ্যে পানি ঢুকে যায়,তাই এরকমটা হয়।তবে এই প্রব্লেমটার একটা সমধান হইত খুব তারাতারিই পাওয়া যাবে ক্যাফেসাইক্লিস্টস টিম এর কাছ থেকে! Pedal # ডিফল্ট পেডেলটা অনেক ধারালো, জুতার তলা অনেক বেশি গ্রিপ করে। অফরোডে কিংবা লং রাইডে পায়ের তলা পেইন হয়। wellgo এর পেডেল এক্ষেত্রে ভালো সমাধান। Saddle # লং রাইডে Saddle এর জন্য একটু সমস্যা হতে পারে। DDK এর saddle এক্ষেত্রে ভাল অপশন। # আপনি যদি মেরিডার মূল সাইটে গিয়ে এই বাইকটার খোঁজ করেন , মন খারাপ হতে পারে না খুঁজে পেয়ে। আসলে বাংলাদেশে এই সিরিজের বাইকগুলো সব আসে চায়না থেকে।মূলত চায়নার লোকাল মার্কেটকে টার্গেট করে এগুলো বানানো। তবে ২২/২৩ হাজার টাকার হিসাবে এটা অতি অতি দুর্দান্ত! সামারিঃ ২০-২৫ হাজার বাজেটে এর থেকে আর ভালো বাইক হতে পারে না। রিকমেনডেড। ও হ্যাঁ মেরিডা ওয়ারিওর ৫৫০/৫৬০ এর রিভিউ সামহোয়্যার ইন ব্লগ থেকে কালেক্ট করেছি। এর মধ্যে Raleigh AT10 বাইকটা বাংলাদেশে CycleLife Exclusive এ পাওয়া জায়। ওঁদের ফেসবুক পেজঃ www.facebook.com/cyclelife.exclusive এ পাওয়া যায়। ও Merida Warrior 560 টা লায়ন সাইকেলে পাওয়া যায়। ফেসবুক পেজঃ www.facebook.com/lioncycle । ওয়েবসাইট:www.lioncyclestore.com যদিও ওয়েবসাইটটা এখনো Under Construction তবুও দিলাম।