ছবি সংগৃহীত
প্রিয় কেউ কি হিন্দি সিরিয়াল আসক্ত? জেনে নিন আসক্তি কাটানোর উপায়!
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০১৪, ১৬:৩২
আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৪, ১৬:৩২
আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৪, ১৬:৩২
আপনি কিংবা আপনার পরিবারের কেউ কি হিন্দি সিরিয়াল আসক্ত? বর্তমান সময়ে অধিকাংশ বাড়ির নারী, এমনকি শিশুরাও হিন্দি সিরিয়ালে আসক্ত হয়ে গিয়েছে। হিন্দি সিরিয়ালের প্রতি এই আসক্তি মাদকাসক্তির মতই ভয়াবহ এবং ক্ষতিকর। হিন্দি সিরিয়ালের আসক্তি কাটানোটাও খুব কঠিন। কোনো ভাবেই নিজের কিংবা পরিবারের সদস্যদের হিন্দি সিরিয়াল আসক্তি কাটানো সম্ভব হয়না। পরিবারের এক এক জন সদস্যের জন্য হিন্দি সিরিয়াল আসক্তি কমানোর পদ্ধতি হতে পারে এক এক রকম। আসুন জেনে নেয়া যাক নিজের কিংবা পরিবারের সদস্যদের হিন্দি সিরিয়ালের প্রতি আসক্তি কমানোর কিছু উপায়।

সন্তান ও ছোট ভাইবোনের আসক্তি কমাতে যা করা উচিত
আপনার সন্তান যদি হিন্দি সিরিয়াল আসক্ত হয় তাহলে তা আপনার সন্তানের ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ। আপনার সন্তানের পড়াশোনা, সৃজনশীলতা সব কিছুই ধ্বংস করে দেয় হিন্দি সিরিয়াল। সন্তান যদি হিন্দি সিরিয়াল আসক্ত হয় তাহলে আপনার এই আসক্তি দূর করতে উদ্যোগ নেয়া উচিত এখনই। সন্তান যে সময়টাতে সিরিয়াল দেখে সেই সময়ে তার জন্য প্রাইভেট টিউটর ঠিক করুন। তাহলে সে বাধ্য হবে সিরিয়াল দেখার সময়ে পড়াশোনা করতে। এছাড়াও যদি সুযোগ থাকে তাহলে তাকে বাইরে খেলাধুলা করার অভ্যাস করে দিন। সিরিয়ালের সময়টাতে পরিবারের সবাই মিলে রাতের খাবার খেতে বসতে পারেন। তাহলে সন্তান সিরিয়াল দেখার সুযোগ পাবে না। আর যদি আপনার সন্তান অবাধ্য হয় এবং সিরিয়াল আসক্তি ছাড়তে না পারে তাহলে সেই সময়টাতে টিভির রিমোট আপনার কাছে রেখে দিন অথবা ডিসের লাইন ছুটিয়ে দিন।স্ত্রীর আসক্তি কমাতে যা করা উচিত
আপনার স্ত্রী যদি সিরিয়াল আসক্ত হন তাহলে তার আসক্তি কমাতে আপনার ধৈর্য্য ধারণ করতে হবে। কারণ স্ত্রীকে তো আর বকাঝকা করে কিংবা জোর খাটিয়ে সিরিয়াল আসক্তি ছাড়াতে পারবেন না, তাই না? তাই আপনাকে এক্ষেত্রে বুদ্ধি খাটিয়ে চলতে হবে। স্ত্রীর সিরিয়াল আসক্তি কমাতে তাকে প্রথমে বুঝিয়ে বলুন যে তার এই স্বভাবটা আপনাদের সংসারের ক্ষতির কারণ হতে পারে। তাতে যদি কাজ না হয় তাতে কৌশলে টিভির সিরিয়ালের চ্যানেলগুলো বন্ধ করে দিন। সেটাতেও যদি বিফল হন তাহলে স্ত্রীকে নিয়ে সিরিয়ালের সময়টাতে ইংলিশ, ফটোগ্রাফি, ডান্স অথবা অন্য সৃজনশীল কোনো কোর্সে ভর্তি হয়ে যান। আপনি তার সাথে থাকুন। সিরিয়ালের সময়টাতে স্ত্রীকে অন্য কাজে কিছুদিন ব্যস্ত রাখলে ধীরে ধীরে এই নেশা কেটে যাবে।
মায়ের আসক্তি কমাতে যা করা উচিত
আমাদের দেশে অনেক বয়স্ক মহিলাই এখন প্রতিদিন সিরিয়াল দেখে সময় কাটায়। আর তাদেরকে সিরিয়াল দেখতে মানা করলে তাদের একটাই অভিযোগ থাকে। আর তা হলো ‘আমাদের তো সময় কাটানোর অন্য কিছু নেই’! এই পরিস্থিতিতে মায়ের সিরিয়াল আসক্তি কাটাতে তাকে বুঝিয়ে বলুন সিরিয়ালের ক্ষতিকর দিক গুলো। তাতে যদি কাজ না হয় তাহলে তাকে বাইরে হাঁটতে নিয়ে যান । এতে তার স্বাস্থ্য ভালো থাকবে এবং সেই সঙ্গে আপনারও হাঁটা হবে। এছাড়াও সিরিয়ালের সময়টাতে তাকে ভালো কোনো সিনেমা ছেড়ে দিতে পারেন,কাছে বসে গল্প করতে পারেন পরিবারের সবাইকে নিয়ে। বয়স্ক মানুষদের বিভিন্ন ক্লাব আছে আজকাল, তাকে সেগুলোর মেম্বার করে দিতে পারেন। দেখবেন তার সমত কাটাবার উপাদানের অভাব হবে না।নিজের আসক্তি কমাতে যা করা উচিত
নিজের সিরিয়াল আসক্তি নিজে কমানোটা সবচাইতে কঠিন পরীক্ষা। নিজের সিরিয়াল আসক্তি কমাতে পরিবারের কারো সাহায্য নিতে পারেন। বিশেষ করে স্বামী/স্ত্রীকে বলুন সিরিয়ালের সময়টাতে আপনাকে সময় দিতে। এছাড়াও প্রিয় সিরিয়ালের সময় রান্না কিংবা ঘর গোছানোর কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারেন। আপনার যদি অন্য কোনো সৃজনশীল গুণ থাকে তাহলে সিরিয়ালের সময়টাকে কাজে লাগাতে পারেন সেই কাজে। সন্তানের পড়ালেখা দেখাশোনার কাজ করেও সময়টাকে কাটিয়ে দিতে পারেন।- ট্যাগ:
- লাইফ
- জীবন চর্চা
১ ঘণ্টা, ২ মিনিট আগে
১ ঘণ্টা, ২৭ মিনিট আগে
১ ঘণ্টা, ২৮ মিনিট আগে
১ ঘণ্টা, ২৮ মিনিট আগে
১ ঘণ্টা, ২৯ মিনিট আগে
১ ঘণ্টা, ৩৫ মিনিট আগে
১ ঘণ্টা, ৪৪ মিনিট আগে
১ ঘণ্টা, ৪৭ মিনিট আগে
১০ ঘণ্টা, ২০ মিনিট আগে
১০ ঘণ্টা, ২১ মিনিট আগে
১১ ঘণ্টা, ১৭ মিনিট আগে