You have reached your daily news limit

Please log in to continue


প্রাক্তনকে ভুলতে কত দিন লাগে? কীভাবে মনের ক্ষত দ্রুত দূর হয়

জেন-জির মানসিক সমস্যার মধ্যে একেবারে প্রথম দিকেই আছে ‘এক্স’–এর ‘হ্যাংওভার’ না কাটা। তাঁরা প্রায়ই মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হচ্ছেন অতীতের সম্পর্ক বা ট্রমা থেকে পুরোপুরি বের না হতে পারার জন্য। ব্রেকআপ—এটা শুধু একটা সম্পর্কের শেষ নয়, অনেক সময় বুকের ভেতর চেপে বসে থাকা একধরনের তীব্র চাপা শোক। কেননা সম্পর্কের মানুষটার সঙ্গে সঙ্গে আপনি অভ্যাস, স্মৃতি, স্বপ্ন আর ভবিষ্যৎ পরিকল্পনা—এ রকম নানান কিছু হারান। আর মনোবিজ্ঞান বলছে, এই কষ্টটা খুবই তীব্র, স্বাভাবিক আর বাস্তব।

কত দিন লাগে প্রাক্তনকে ভুলতে?

গবেষণায় দেখা গেছে, যার সঙ্গে আপনি গভীরভাবে জড়িয়ে ছিলেন, তাকে পুরোপুরি ভুলতে গড়ে প্রায় চার বছর সময় লাগতে পারে। হ্যাঁ, জেন-জির কাছে বিষয়টা অবাক লাগতে পারে। কিন্তু বাস্তবতা হলো, ভালোবাসা থেকে বের হওয়া ‘সুইচ অফ’ করার মতো সহজ বিষয় নয়।

কেন এত কঠিন লাগে?

বিচ্ছেদ মানে নিজেকে ‘ইমোশনালি’ প্রত্যাহার করে নেওয়া। নিজেকে এমন একজন ব্যক্তির থেকে আলাদা করা, যিনি একসময় আপনার পরিচয়ের সঙ্গে জড়িয়ে ছিলেন।

বিচ্ছেদের পর আপনি কীভাবে অতীত ভুলে স্বাভাবিক জীবনের স্রোতে ফিরিয়ে আসবেন—এ বিষয়ে একটি গবেষণায় ৮৪টি ভিন্ন আচরণ পাওয়া গেছে। আর এসব আচরণ স্বাস্থ্যকর ও স্বাভাবিক জীবনে ফিরতে অত্যন্ত উপযোগী। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো—

১. নিজের দিকে ফিরে আসা

বিচ্ছেদের পর মানুষ ধীরে ধীরে নিজের কাজ, নিজের আগ্রহ, নিজের জীবনের দিকে মন দেয়। ‘আমি কে?’, ‘আমি নিজের জীবন থেকে কী চাই?’—এ ধরনের প্রশ্নের উত্তর খোঁজা শুরু হয়।

২. নিজের যত্নে ব্যস্ত থাকা

বিচ্ছেদের পর অনেকে কাজ, শখ, নিজের যত্ন, নতুন কিছু শেখা ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে। এসব মনকে প্রাক্তন ও বিচ্ছেদের চিন্তা থেকে সরিয়ে রাখতে সাহায্য করে।

৩. কাছের মানুষের সাহায্য নেওয়া

বন্ধু, পরিবার বা পেশাদার কাউন্সেলরের সঙ্গে কথা বলা। এটা অতীতের ট্রমা থেকে সেরে ওঠার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন