ছবি সংগৃহীত
নিজেকে আবেদনময় করে তুলুন সঠিক রঙের জুতোয়
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৪, ০৪:৩৬
আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৪, ০৪:৩৬
আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৪, ০৪:৩৬
কদিন আগেই শপিং মলে গিয়ে একটি জামা খুব পছন্দ হয়ে গিয়েছে। পছন্দের জামা তো আর ফেলে আসা যায় না। তাই কিনেই ফেলছেন সুন্দর সেই জামাখানা। কিন্তু জামাটা পরতে গিয়ে বিপাকে পরেছেন আপনি। আর বিপাকে পরার কারণটা হলো মানানসই জুতা নেই আপনার। যেসব রঙের জুতা আছে তার কোনোটাই পুরোপুরি মেলে না জামার সাথে। কিন্তু অন্য কোনো রঙের জুতা পরলে জামার সাথে মানাবে তাও বুঝতে পারছেন না আপনি। কী করবেন এমন পরিস্থিতিতে? মনে রাখবেন, সঠিক রঙের জুতো মানেই পোশাকের রঙের সাথে মিলিয়ে জুতো নয়। বরং সেই জুতো, যা বৃদ্ধি করবে পোশাকের সৌন্দর্য ও আপনাকে দেবে স্টাইলিশ লুক। কীভাবে বেছে নেবেন সঠিক রঙের মানানসই জুতো? জেনে নিন বিভিন্ন রঙের সাথে মানানসই জুতো নির্বাচন সম্পর্কে।
নীল
নীল জামার সাথে একেবারে হুবহু নীল জুতো মেলানো বেশ কঠিন। আর দেখতে ভালোও লাগে না। আর তাই নীল জামার সঙ্গে নীলের অন্যান্য শেড যেমন নেভি ব্লু, ফিরোজা, রয়েল ব্লু কিংবা পি কক ব্লু রঙের জুতো ব্যবহার করুন। পোশাকে লাল কিংবা গোলাপির ছোয়া থাকলে লাল অথবা গোলাপী জুতোও বেছে নিতে পারেন। এছাড়াও নীলের সঙ্গে ব্রাউন কালারের জুতোও বেশ মানিয়ে যায়।
গোলাপি
গোলাপি জামার সঙ্গে যদি ম্যাচিং গোলাপী জুতো না থাকে তাহলে বেছে নিতে পারেন সাদা জুতো অথবা কালো জুতো। গোলাপি জুতোর সঙ্গে বেগুনি কিংবা প্যাস্টাল ব্লু রঙ এর জুতোও বেশ মানিয়ে যায়। এছাড়াও গাঢ় ম্যাজেন্টা রঙ এর জুতোও বেশ স্মার্ট দেখায় গোলাপি পোশাকের সঙ্গে।লাল
লাল জামার সঙ্গে সবচাইতে বেশি ভালো মানায় লাল জুতো। তবে ঘরে যদি লাল জুতো না থাকে তাহলে লালের সাথে বেছে নিন কালো জুতো। এছাড়াও মেরুন, ব্রোঞ্জ অথবা ব্রাউন রঙ জুতাও বেশ মানিয়ে যায় লালের সাথে। তবে লাল জামার সাথে ভুলেও সাদা জুতো পরবেন না কখনো।কমলা
আপনার পোশাক যদি হয় কমলা, আর ঘরে কমলা জুতো না থাকে তাহলে আপনি বেছে নিন হলুদ, লাল, ব্রাউন, কালো অথবা মাটি রঙা জুতো। কমলার সাথে নীল ও বেগুনী একেবারেই বেমানান। তাই এই রঙ দুটো ভুলেও পরবেন না কমলা পোশাকের সঙ্গে।
হলুদ
হাল ফ্যাশনে এখন হলুদের জয় জয়কার। আর তাই হলুদ পোশাকের সঙ্গে কিনে ফেলুন এক জোড়া হলুদ জুতো। তবে আপনার গায়ের রঙ যদি খুব ফর্সা না হয় তাহলে হলুদ জুতো না পরাই ভালো। আর যদি মন মতো হলুদ জুতা না পাওয়া যায় তাহলে কালো অথবা ব্রাউন রঙ এর জুতো বেছে নিন।সাদা
সাদার সঙ্গে আপনি বেছে নিতে পারেন সাদা জুতো। কিন্তু গায়ের রঙ খুব ফর্সা না হলে সাদা জুতো এড়িয়ে চলুন। এক্ষেত্রে সিলভার অথবা কালো জুতো মানিয়ে যাবে সাদার সঙ্গে। সাদা পোশাকের সঙ্গে লাল জুতোও বেশ মানানসই।কালো
কালো জামার সঙ্গে মানিয়ে যায় কালো,লাল, মেরুন, সাদা, সিলভার, গোল্ডেন এবং অ্যানিম্যাল প্রিন্টের সব ধরনের জুতো।
৬ ঘণ্টা, ১ মিনিট আগে
৭ ঘণ্টা, ৪৩ মিনিট আগে
৭ ঘণ্টা, ৪৮ মিনিট আগে
ডেইলি স্টার
| ফটিকছড়ি উপজেলা
৭ ঘণ্টা, ৪৯ মিনিট আগে
৭ ঘণ্টা, ৫৭ মিনিট আগে
৮ ঘণ্টা আগে
৮ ঘণ্টা, ৪৪ মিনিট আগে
৮ ঘণ্টা, ৪৫ মিনিট আগে