ছবি সংগৃহীত

জোকস: একটি ছেলে একটি মেয়ে

priyo.com
লেখক
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৫, ১০:৫৯
আপডেট: ১৮ জানুয়ারি ২০১৫, ১০:৫৯

ছেলেরা প্রপোজ করে যেভাবে

ছেলে : আমাকে তুমি বিয়ে করবে? মেয়ে : তোমার কী কোনো ফ্ল্যাট আছে? ছেলে : না, কোনো ফ্ল্যাট নেই। মেয়ে : কোনো বিএমডব্লিউ কার কিনেছ তুমি? ছেলে : না, বিএমডব্লিউ কার তো কিনিনি। মেয়ে : ঠিক আছে, তাহলে বল তোমার বেতন কত? ছেলে : আমি তো কোনো বেতন পাই না, কারণ আমি তো কোনো চাকরিই করি না। মেয়ে : দেখো, তোমার কাছে কিছুই নেই। তোমাকে আমি বিয়ে করি কীভাবে, বলো। এখন যেতে পার তুমি। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে চলে যেতে যেতে মনে মনে ভাবছে- আমার একটা বাংলো, তিনটা জমি, একটা ফেরারি থাকার পরও বিএমডব্লিউ কেন কিনতে হবে সেটাই বুঝলাম না! কোম্পানির মালিক হওয়ার পরও আমাকে কেন বেতন তুলতে হবে!

মেয়েরা প্রপোজ করে যেভাবে

মেয়ে : হাই! ছেলে : হ্যালো। মেয়ে : তোমার নাম কি গুগল? ছেলে : না তো, কেন? মেয়ে : আমি বিয়ে করার জন্য যা যা খুঁজছি তার সবকিছু তোমার মধ্যে আছে তো, তাই।

ছেলেদের এবং মেয়েদের মন বোঝার উপায়

একটা ছেলে চুপ করে আছে- কারণ তার কিছুই বলার নেই। একটা মেয়ে চুপ করে আছে- কারণ তার মাথার মধ্যে কয়েক মিলিয়ন বিষয় ঘুরপাক খাচ্ছে। একটা ছেলে কোনো বিষয় নিয়ে তর্ক করছে না- তার মানে সেই বিষয়টা নিয়ে তর্ক করার মুড নেই তার। মেয়েটা কোনো বিষয় নিয়ে তর্ক করছে না- তার মানে এই বিষয় সম্পর্কে তার জ্ঞান খুবই সীমিত। ছেলে মেয়েকে এসএমএস পাঠাচ্ছে- মানে অন্যের পাঠানো কোনো এসএমএস মেয়েটাকে ফরোয়ার্ড করে দিচ্ছে। মেয়েটা ছেলেটাকে এসএমএস পাঠাচ্ছে- মানে, এক একটা এসএমএস লিখতে সে কমপক্ষে ১৫ বার গবেষণা করেছে। যদি কোনো ছেলে মেয়েকে 'আই লাভ ইউ' বলে- মেয়েটার বুঝে নেওয়া উচিত ছেলেটা প্রথমবার বলছে না এ ডায়ালগ। যদি কোনো মেয়ে ছেলেকে 'আই লাভ ইউ' বলে- তার মানে সে সম্পর্কটাকে সত্যিই আগ বাড়িয়ে নিতে চায়। ক্রেডিট: ফারজানা ঊর্মি