ছবি সংগৃহীত
গেম রিভিউ: গ্র্যান্ড থেফট অটো ৫
আপডেট: ১৩ জানুয়ারি ২০১৪, ০৬:৪২
(প্রিয় টেক) গ্র্যান্ড থেফট অটো বা জিটিএ নামে পরিচিত গেমটি সারা বিশ্বের গেমারদের ফেভারিট গেমের তালিকায় জায়গা করে নিয়েছে বেশ বড় একটা অংশ। জিটিএ ৩, জিটিএ ভাইস সিটি, জিটিএ ৪ এবং সিরিজের অন্যান্য সিকুয়েল এর সার্থকতার পর পিএস ৩ ও এক্সবক্স ৩৬০-এ রিলিজ পেল সিরিজের নতুন গেম জিটিএ ৫। 'ওপেন ওয়ার্ল্ড' অ্যাকশন অ্যাডভেঞ্চার গেম হিসেবে রকস্টার-এর এটি ১৫তম সিকুয়েল। গেমটি বাজারে এসেছে গত ১৭ই সেপ্টেম্বর ২০১৩।
গেমটি খেলতে পারবেন সাউদার্ন ক্যালিফোর্নিয়া আর লস অ্যাঞ্জেলেসের মতো বিরাট শহরে। সিঙ্গল প্লেয়ার গেমটিতে আপনি সিলেকশন এর মাধ্যমে খেলতে পারবেন একাধারে তিনটি চরিত্রে। এমনকি অনলাইনে ১৬ জন একসঙ্গে মাল্টিপ্লেয়ার মোডে খেলতে পারবেন। অন্যান্য সিকুয়েলের মতো এর সবকিছু আপডেট করা হয়েছে যার মধ্যে চরিত্র, গাড়ি, ড্রাইভিং স্কিল থেকে শুরু করে সম্পূর্ণ গ্রাফিক্স করে তোলা হয়েছে অসাধারণ।
গেমটিতে কিছু ইউনিক ফিচার রয়েছে। মাইকেল, ফ্র্যাঙ্কলিন আর ট্রেভর; এই তিনটি প্রধান চরিত্রের ১ জনকে নিয়ে যখন খেলবেন তখন বাকি ২টি চরিত্র বসে থাকবে না, তারা তাদের নিজেদের মতো কাহিনীর সঙ্গে অগ্রসর হতে থাকবে। অর্থাৎ আপনার চরিত্র নির্বাচনের উপর নির্ভর করছে গেমটির কাহিনী। আপনি যখন আপনার পছন্দের চরিত্র নিয়ে অ্যাডভেঞ্চার থেকে ফিরে আসবেন অন্য দুইটি চরিত্রেও পরিবর্তন হতে থাকবে।
গেমটিতে গাড়ির ও অন্যান্য যানবাহনের সংখ্যা বেশ বাড়িয়ে তোলা হয়েছে। অ্যারোপ্লেন, হেলিকপ্টার, মোটরসাইকেল, জেটস্কাইসহ অনেক ভেহিকেলের মাধ্যমে গেমের বিশাল ম্যাপে বিচরণ করা যাবে। এছাড়াও জিটিএ ৫-এ রয়েছে সাবমেরিন যার সাহায্যে আপনি ডুবে চলতে পারবেন প্রশান্ত মহাসাগরের তলদেশে।
নতুন গেমটিতে যোগ করা হয়েছে প্রচুর নতুন অস্ত্র যার মধ্যে নরিনকো টাইপ ৫৬-২ অ্যাসল্ট রাইফেল অন্যতম। জিটিএ ৪-এ না থাকা বেশ কিছু গেম যোগ করা হয়েছে এবারের এই গেমে। এছাড়াও জিটিএ ৫-এ রয়েছে প্লেয়ার কাস্টোমাইজেশনের আরও বাহারী সব অপশন।
প্রধান চরিত্রের একজনের বয়স ৪০ যার স্ত্রীর নাম অ্যামেনডা, রয়েছে দুই সন্তান জিমি ও ট্রেসি। ছোটবেলা থেকেই সে ডাকাতি ও ড্রাগ স্মাগলিং-এর সাথে জড়িত। ২০ বছর বয়সে তাকে ২বার জেলে ঢুকতে হয়। অবৈধ জিনিসপত্র পাচারের জন্য তার প্রয়োজন পড়ে হেলিকপ্টার, আর হেলিকপ্টারের খোঁজ করতে গিয়ে তার সঙ্গে পরিচয় হয় ট্রেভর ফিলিপের সঙ্গে। এই কাজ করতে গিয়ে দু'জনের মধ্যে গড়ে ওঠে এক বন্ধুত্ব, যা এই দু'জনকে ব্যাংক ডাকাতিসহ আরও নানাবিধ অপরাধের দুনিয়ায় বন্ধু করে তোলে।
গেমের প্রধান তিন চরিত্রেরই রয়েছে নিজস্ব কিছু ঘটনা ও জীবন কাহিনী যা গেমার গেমের অগ্রগতির সঙ্গে সঙ্গে উপভোগ করতে পারবেন। গেমটির অসাধারণ গ্রাফিক্স, কাহিনী, গেমপ্লে ও গল্প বলার ধরনের কারণে জিটিএ সিরিজের অন্যতম গেম হিসেবে গেমার ও রিভিউয়ারদের মন কেড়ে নিতে খুব একটা সময় নেয়নি গ্র্যান্ড থেফট অটো ৫।
নিচে দেখুন বিভিন্ন গেম বিষয়ক প্রকাশনার দেয়া রিভিউ স্কোর:
এছাড়াও ২০১৩-এর 'গেম অফ দ্যা ইয়ার', 'প্লাটিনাম অ্যাওয়ার্ড', 'ইউজার চয়েস অ্যাওয়ার্ড', 'মোস্ট ইমারসিভ' এবং 'বেস্ট সাউন্ডট্র্যাক' গেম হিসেবে পুরস্কৃত হয়েছে গ্র্যান্ড থেফট অটো ফাইভ। রিলিজের মাত্র তিন দিন পরই আইজিএন-এর টপ ২৫ গেমের তালিকায় দ্বিতীয় স্থান দখল করে নেয় অসাধারণ অ্যাকশন-অ্যাডভেঞ্চারে ভরপুর এই গেম। এখনও পিসিতে মুক্তি না পেলেও প্লেস্টেশন ৩ ও এক্সবক্স ৩৬০ গেমাররা এখনই গেমটি কিনে খেলা শুরু করতে পারেন। আর পিসি গেমারদের আরও বেশ কয়েকমাস অপেক্ষা হতে পারে। আদৌ পিসিতে রিলিজ দেয়া হবে কি না জিটিএ ৫, এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও সম্প্রতি জানা গেছে জিটিএ ৫-এর পিসি সংস্করণ নিয়ে কাজ করছে রকস্টার গেমস।
- ট্যাগ:
- প্রযুক্তি
- GTA V
- Rockstar Games