ছবি সংগৃহীত

খুব কম বয়সে পৃথিবীর মায়া ছেড়েছেন যে বলিউড তারকারা

priyo.com
লেখক
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০১৫, ০৬:২৪
আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৫, ০৬:২৪

(প্রিয়.কম) তারা অভিনয় শিল্পী, তারা সাধারণ মানুষের আরাধ্য, তারা বলিউড তারকা। প্রতিটি দিন প্রতিটি মুহুর্ত তারা সমৃদ্ধ করছে চলচ্চিত্র জগত। কিন্তু এমন অনেক তারকাই আছেন, খুব কম বয়সে চলে গেছেন পৃথিবীর মায়া কাটিয়ে। তাদের এই অতর্কিত চলে যাওয়া বলিউড তথা উপমহাদেশীয় চলচ্চিত্রের অপূরনীয় ক্ষতি। সময়ের আগেই মৃত্যুবরণ করছেন, এমন ক'জন বলিউড তারকা- গীতা বালি: ভারতীয় ছবিতে সুন্দরীর তালিকায় অন্যতম প্রধান নাম গীতা। সত্তরের দশকে তার হাসিতে কেঁপে উঠতো হাজারো ভক্তের হৃদয়। ক্যারিয়ারের শুরুতেই সহঅভিনেতা শাম্মী কাপুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। স্বামীর চেয়ে বয়সে তিনি বড় ছিলেন, আর তাই পারিবারিক সম্মতির ব্যাপারে সন্দিহান থাকলেই বিবাহিত জীবন যাপন করছিলেন। মাত্র ৩৫ বছর বয়সে স্মল পক্সে মৃত্যু বরণ করেন সুহাসিনী গীতা। দিব্যা ভারতী: বলিউডে রাজত্ব করার জন্যই তার জন্ম। ১৩ বছর বয়সে ক্যারিয়ার শুরু করেন দিব্যা। পবিত্র চেহারা, সরল অভিব্যক্তি, মিষ্টি হাসি আর সাবলীল অভিনয়ে সকল শ্রেনীর দর্শকের মন জয় করে নেন তিনি। মাত্র ১৯ বছর বয়সে বহুতল ভবন থেকে নিচে পড়ে গিয়ে মারা যান দিব্যা। তার মৃত্যু আজও রহস্য- আজও অপূরনীয় ক্ষতি। তরুণী সাচদেব: 'আই লাভ ইউ রাসনা'- বিজ্ঞাপণের শিশু শিল্পী তরুনী মাত্র ১৪ বছর বয়সে বিমান দূর্ঘটনায় নিহত হন। মায়ের সঙ্গে মন্দির দর্শনে নেপাল যাচ্ছিলেন প্রতিভাময়ী এই অভিনেত্রী। সিল্ক স্মিতা: বিজয় লক্ষী বদলাপতি- এটাই তার আসল নাম। দক্ষিণী ছবিতে ঝড় তোলা অভিনেত্রী তিনি। ক্যারিয়ারের শুরু থেকেই সাহসী পদচারণায় তাকে বিখ্যাত করে তোলে। কিন্তু একটা সময় আর্থিক সংকট, প্রেমে বিচ্ছেদ ও মাদকাসক্তির কারণে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। মাত্র ৩৬ বছর বয়সে আত্মহত্যা করেন সিল্ক। সঞ্জীব কুমার: মেধাবী অভিনেতা হিসেবেই বিবেচনা করা হয় তাকে। খ্যাতির পাশাপাশি সামালোচক প্রসংশায় ভেসেছেন 'শোলে' ছবির ঠাকুর। মাত্র ৪৭ বছর বয়সে অতর্কিত হার্ট অ্যাটকে মারা যান তিনি। গুরু দত্ত: ভারতীয় সিনেমার ইতিহাসে গুরু দত্ত একটি গুরুত্বপূর্ণ নাম। অভিনেতা, নির্মাতা ও প্রযোজক- সব পরিচয়েই সফল এই ব্যক্তি মাত্র ৩৯ বছর বয়সে মারা যান। মুম্বাইয়ের ভাড়া বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে, মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধই তার মৃত্যুর কারণ। মধুবালা: বলিউডের মেরিলিন মনরো বলা হয় তাকে- সৌন্দর্য্য ও অভিনয়ে অনন্য এই অভিনেত্রী জন্মের পর থেকেই হৃদপিন্ডে বয়ে বেড়িয়েছেন ছোট্ট একটি মারণ ছিদ্র। অসহ্য ব্যাথাও তিনি হাসির আড়ালে লুকিয়ে রাখতেন- একদিন শুটিংয়ে বমি করলে বেরিয়ে আসে সত্যটা। ৩৬ বছর বয়সেই ইহলোকের মায়া ত্যাগ করেছেন মধুবালা। স্মিতা পাতিল: মেধাবী অভিনয় এবং অনন্য রূপের জন্য আজও স্বনামে প্রতিষ্ঠিত এই অভিনেত্রী। বেছে বেছে তিনি এমন ছবি করতেন, যা কালজয়ী। কঠিন ও জীবনঘনিষ্ট চরিত্রে অভিনয়ে অসামান্য প্রতিভা স্মিতা। ১৯৮৬ সালে মাত্র ৩১ বছর বয়সে ছেলে প্রতীক বাব্বরকে জন্ম দিতে গিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। জিয়া খান: অমিতাভ বচ্চনের বিপরীতে 'নিঃশব্দ' ছবির মাধ্যমে বলিউড অভিষেক ঘটে তার। ক্যারিয়ারে অনেক বেশি ছবি না করলেও বেশ জনপ্রিয় ছিলেন তিনি। সুরাজ পাঞ্চোলির সঙ্গে প্রেম করছিলেন জিয়া- সম্পর্কের বিবাদ কিংবা ব্যক্তিগত হতাশায় শ্বাসরোধ করে আত্মহত্যা করেন মাত্র ২৫ বছর বয়সে। মীনা কুমারী: ট্র্যাজেডি কুইন নামেই পরিচিত ছিলেন তিনি, বেশিরভাগ ছবিতেই তাকে অবর্ননীয় কষ্ট সইতে দেখা গেছে। ব্যক্তিগত জীবনেও তিনি সহ্য করেছেন মানুষের নির্মমতা, স্বার্থ, অমানবিকতা এবং পাষান ব্যবহার। হতাশার কালো আঁধারে তিনি আপন করেন নেন মদ- আর তাই রোগে ভুগে মাত্র ৩৯ বছর বয়সেই মারা যান অমর এই শিল্পী।