ছবি সংগৃহীত

কম্পিউটারে ভাইরাস বা ম্যালওয়্যার আক্রান্তের লক্ষণ কি?

প্রিয় টেক
লেখক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০১৫, ০৮:৪১
আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৫, ০৮:৪১

আজকাল সবার বাড়িতেই কম্পিউটার আছে। অনেকেরই সেই সাথে ইন্টারনেট সংযোগও আছে। আর আমরা সবাই ভাইরাস নামটির সাথে বহুল পরিচিত। ইন্টারনেট ব্যবহারে পিসি'তে ভাইরাস আক্রমনের শতভাগ সম্ভাবনা রয়েছে। আর পিসিতে থাকা হিডেন ভাইরাস খুঁজে বের করা কঠিন। অফলাইনে থাকা অবস্থায়ও কম্পিউটারের কোড পরিবর্তন করতে পারে ভাইরাস। অনেকেই ভাবেন অ্যান্টি-ভাইরাস দেয়া আছে তাই কম্পিউটার নিরাপদ। কিন্তু এমন অনেক নতুন ভাইরাস আছে যা অ্যান্টি-ভাইরাস চিহ্নিত করতে পারেনা। তবে কিছু লক্ষণ দেখে আপনি বুঝতে পারেন আপনার কম্পিউটার ভাইরাস আক্রান্ত কিনা?

  • ডেস্কটপে যেকোনো আইকনে ক্লিক করলে যদি রেসপন্ড না করে তাহলে বুঝতে হবে ভাইরাস বা ম্যালওয়্যার পিসিতে ক্ষতি করতে শুরু করেছে।
  • সবচেয়ে সাধারন লক্ষণ হল, কম্পিউটার স্লো হয়ে যাওয়া। কোন অ্যাপ্লিকেশন চালানোর সময় যদি স্লো হয় তাহলে অবশ্যই আপনার পিসি ভাইরাস আক্রান্ত।
  • অনেক সময় কারণ ছাড়াই কম্পিউটার স্থির হয়ে যায়, যাকে আমরা হ্যাং হওয়া বলি এখানেও ভাইরাস দায়ী।
  • ইন্সটল করা অ্যান্টি-ভাইরাস যদি কাজ না করে তাহলে বুঝতে হবে ভাইরাস আক্রমন করেছে।
  • ব্রাউজারে বিভিন্ন পপ-আপ প্রদর্শনের কারণও ভাইরাস।
  • আবার কিছু কিছু ইমেইল আসে যেখানে দেখায় আপনি লটারি জিতেছেন। এর কারণ আপনার কম্পিউটার ভাইরাসে ভরে গেছে এবং হ্যাকাররা ম্যালওয়্যার পাঠাচ্ছে আপনার তথ্য বাগিয়ে নিতে।
  • ইন্সটল করতে সমস্যা হলে বা ফাইল ডাউনলোড করতে না পারার কারণ ভাইরাস আক্রান্ত।
  • হঠাৎ করে ডেস্কটপ আইকন হারিয়ে গেলে বুঝা যাবে ভাইরাস কম্পিউটারে ঝামেলা করছে।