ছবি সংগৃহীত

আল-হিদায়া : পবিত্রতা অর্জন অধ্যায় : ফরজ গোসলের নিয়ম ও ফরজ আমলসমূহ

মিরাজ রহমান
সাংবাদিক ও লেখক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৪, ১০:৫৭
আপডেট: ১২ অক্টোবর ২০১৪, ১০:৫৭

ফরজ গোসলে নিয়ম ও ফরজ আমলসমূহ গোসলের ফরজ হল কুলি করা, নাকে পানি দেওয়া এবং সমস্ত শরীর ধোয়া। ইমাম শাফিঈ (র.) এর মতে গোসলের মধ্যে কুলি করা ও নাকে পানি দেওয়া সুন্নাত।কেননা নবি করিম (সা.) বলেছেন দশটি বিষয় ফিতরাত অর্থাত্ সুন্নাতের অন্তর্ভূক্ত। এর মধ্যে তিনি কুলি করা ও নাকে পানি দেওয়ার কথা উল্লেখ করেছেনঃ এ কারণেই অজুতে এ দু’টিকে সুন্নাত গণ্য করা হয়। আমাদের দলীল হলো আল্লাহ তাআলার ইরশাদঃ যদি তোমরা জুনুবী হও তাহলে পূর্ণ রুপে তাহারাত হাসিল কর। এখানে পূর্ণরূপে তাহারাত হাসিল করার নির্দেশ দেওয়া হয়েছে।যার মর্ম হল সমস্ত শরীর পবিত্র করা। তবে যেখানে পানি পৌছানো দুষ্কর, সেগুলো (ধোয়ার আওতা থেকে) বহির্ভূত। অজুর অবস্থা ভিন্ন। কেননা, অজুর মধ্যে চেহারা ধোয়া ওয়াজিব। আর আভিধানিক অর্থে চেহারার দ্বারা এতটুকু অংশ বুঝায়, যা মুখোমখিতে প্রকাশ পায়। আর মুখ ও নাকের অভ্যন্তরের মধ্যে মুখামুখির অবস্থা অনুপস্থিত।(ইমাম শাফিঈ (র.) কর্তৃক বর্ণিত হাদিসটির উদ্দেশ্য হচ্ছে অজু ভংগের অবস্থা এর প্রমাণ হল নবি (সা.) এর বাণী। কুলি করা ও নাকে পানি দেওয়া উভয়টি জানাবাতের গোসলে ফরজ এবং অজুতে সুন্নাত। মূল লেখক : বুরহান উদ্দীন আবুল হাসান আলী ইবন আবু বকর [রহ.] বাংলা অনুবাদ : মাওলানা আবু তাহের মেছবাহ গ্রন্থনা ও সম্পাদনা : মাওলানা মিরাজ রহমান কৃতজ্ঞতায় : ইসলামিক ফাউণ্ডেশন