ছবি সংগৃহীত
আতশবাজির কিছু মনোমুগ্ধকর দৃশ্য (দেখুন ছবিতে)
আপডেট: ০৭ জুলাই ২০১৪, ১৪:৫৮
(প্রিয়.কম) : সামনে আসছে ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র খুশির ঈদ। আর ঈদ মানেই ছোট ছোট ছেলেমেয়েদের উৎসব আর আনন্দ। এই দিনেই কম বয়সী ছেলেমেয়েরা তাদের আনন্দ প্রকাশ করে বিভিন্ন আতশবাজি প্রদর্শনীর মাধ্যমে। আতশবাজির বিভিন্ন রংয়ের খেলা শুরু হয় মোটামুটিভাবে ঈদের আগের রাতে। উজ্জ্বল আতশবাজির উদ্ভব সম্পর্কে সঠিকভাবে কোনো তথ্য জানা নেই। তবে ধারণা করা হয় নবম শতকে চীনাদের হাত ধরেই প্রথম যাত্রা শুরু করেছিল এই আতশবাজি। আবার কারও কারও মতে আজ থেকে প্রায় ২০০০ বছর আগেই গানপাউডারের সংমিশ্রণে আতশবাজির কাছাকাছি বিভিন্ন উজ্জ্বল বিস্ফোরক তৈরি করেছিল চীনারা। এ সময়ে চীনারা আতশবাজি তৈরির জন্য বারুদ ব্যবহার করত এবং তারা এই আতশবাজি শিল্পের যথেষ্ট উন্নতি সাধন করে। এ নিয়ে প্রচলিত একটি গল্প থেকে জানা যায়, একজন চীনা পাচক ভুলবশত তিনটি রান্নার উপাদান একসঙ্গে মিশিয়ে উচ্চতাপমাত্রায় রাঁধতে গিয়েই বিস্ফোরণের শিকার হন এবং আজকের দিনের গানপাউডারের প্রাথমিক উপকরণের সন্ধান পান। পরবর্তীতে খ্যাতনামা পরিব্রাজক মার্কো পোলোর হাত ধরেই আতশবাজি তৈরির এই প্রক্রিয়া ইউরোপীয়দের হাতে আসে। প্রযুক্তির বিকাশের সাথে সাথে আতশবাজিতেও এসেছে অনেক পরিবর্তন, অনেক আধুনিকতা। আতশবাজির আলোতে এমন সুন্দর সুন্দর দৃশ্য তৈরি হয় যেগুলো মুগ্ধ করে ফেলতে পারে যেকোনো ব্যক্তিকে। আসুন ছবিতে দেখে নিই এমনই মনোমুগ্ধকর কিছু দৃশ্য।





- ট্যাগ:
- লাইফ
- জীবন চর্চা