ছবি সংগৃহীত
অ্যান্ড্রয়েড অ্যাপ: বাংলা ডিকশনারি BNDict
আপডেট: ০৫ জুন ২০১৩, ০৮:১০
বাঙ্গালিদের জন্য বিশেষ করে বাংলা ভাষাভাষী শিক্ষার্থীদের জন্য বাংলা ডিকশনারি খুবই গুরুত্বপূর্ন একটি অনুষঙ্গ। আর বর্তমানে ডিকশনারি মোবাইল অ্যাপ্লিকেশন হিসেবে চলে আসায় ডিকশনারির ধারনাই বদলে গেছে। জাভা থেকে শুরু করে প্রায় সবগুলো মোবাইল অপারেটিং সিস্টেমেই বাংলা ডিকশনারি আছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডে বাংলা ডিকশনারি আছে অনেকগুলো। যার মধ্যে আছে Md. Waliul Islam Mondal এর তৈরি Bangla 2 English Dictionary, Halal IT এর তৈরি Bangla Dictionary, Syamu Vellanad এর তৈরি English Bangla Dictionary সহ আরো অনেকগুলো ডিকশনারি। সম্প্রতি গুগলের প্লে স্টোরে সংযুক্ত হয়েছে আরেকজন ডেভেলপার Tanmoy SK এর তৈরি BNDict নামে আরেকটি বাংলা ডিকশনারি। ডিকশনারিটি আমার কাছে বেশ ভাল লেগেছে। তাই এর একটি রিভিউ তুলে ধরছি আপনাদের সামনে।
BNDict ডিকশনারিটি সাম্প্রতিক সময়ে তৈরি করা দারুন কাজের একটি ডিকশনারি। এটাতে ইংরেজি টু বাংলা এর পাশাপাশি বাংলা টু ইংরেজি শব্দ খোঁজার সুবিধাও রয়েছে। এছাড়া এতে নতুন শব্দ যুক্ত করারও সুবিধা আছে। এই অপশনটি বেশ কাজের মনে হয়েছে আমার কাছে। কারন বাংলা ভাষার কোন ডিকশনারিই (অ্যাপ) স্বয়ংসম্পূর্ন নয়। ফলে যে কেউ চাইলে তার ডিকশনারিটি আরো সমৃদ্ধ করতে পারবে।
ডিকশনারিটির ইউজার ইন্টারফেস বেশ ভাল। কোন বিজ্ঞাপন বা অন্য কোন কিছুই নেই কোথাও। ডিকশনারিটি চালু করলেই প্রথমে আসবে চারটি অপশন। শব্দ খোঁজা, নতুন শব্দ যোগ করা, ডিকশনারিটির তথ্য এবং সাহায্য।
শব্দ খোজার অপশনে গেলে শব্দ লিখে সার্চ চাপলেই ওই শব্দ এবং তার পরের কয়েকটি শব্দ চলে আসে স্ক্রিনে। এই ইন্টারফেসটিও বেশ ভাল লেগেছে এর ডিজাইনের কারনে। এখানে বাংলা এবং ইংরেজি যে শব্দই লিখবেন তার অর্থ পেয়ে যাবেন। বাংলা লিখতে মায়াবী কীবোর্ড, রিদ্মিক কীবোর্ড সহ যে কোন বাংলা কীবোর্ড ব্যাবহার করলেই হবে। আরেকটি অপশন ভাল লেগেছে তা হল (নতুন ভার্শনে) বাংলা শব্দ খুজলে বামপাশে বাংলা শব্দ এবং ইংরেজি লিখলে বামপাশে ইংরেজি শব্দ চলে আসে।
ডিকশনারিটিতে শব্দ খুজে বের করা
ডিকশনারিতে শব্দ যুক্ত করার অপশনে গেলে দুইটি ঘর পাওয়া যায়। প্রথমেই আছে বাংলা লেখার ঘর এবং এর নিচে ইংরেজি লেখার ঘর। বাংলা এবং ইংরেজি দুইটি শব্দ লিখে ‘সেভ’ চাপলে কনফার্ম করতে বলে। কনফার্ম করলেই শব্দ দুটি সেভ হয়ে যায়। এখন বাংলা বা ইংরেজি যে শব্দই লিখবেন তার অর্থ পাওয়া যাবে।
ডিকশনারিটিতে নতুন শব্দ যোগ করা
একনজরে বাংলা ডিকশনারিটি:
- নামঃ BNDict (Bangla Dictionary)
- সাইজঃ ২৯০ কিলোবাইট
- ভার্শনঃ ০.৪
- মোট শব্দঃ ১৮,০০০
- নির্মাতাঃ Tanmoy SK
- প্লেস্টোর লিংকঃ BNDict
- Bangla 2 Englctionary | নির্মাতাঃ Md. Waliul Islam Mondal
- Bangla Dictionary Offline | নির্মাতাঃ Halal IT
- Bangla Dictionary | নির্মাতাঃ Syamu Vellanad
- Bengali Dictionary Offline | নির্মাতাঃ Md. Shahiduzzaman