ছবি সংগৃহীত

অপরাধপ্রবণ ১০ দেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র

priyo.com
লেখক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৬, ১১:৪৯
আপডেট: ০৭ এপ্রিল ২০১৬, ১১:৪৯

সংগৃহীত ছবি

(প্রিয়.কম) অপরাধ সব দেশেই সংঘঠিত হয়। আপনি আপনার বাসা থেকে বের হলেই হতে পারেন ছিনতাইয়ের শিকার, গাড়িতে উঠতে যাবেন সেখানে পড়তে পারেন পকেটমারের কবলে। আপনি কোনো অপরাধের শিকার হয়ে যদি থানায় যান পুলিশকে বিষয়টি সম্পর্কে অবহিত করতে গেলে সেখানেও আপনি পুরোপুরি চিন্তামুক্ত থাকতে পারবেন না। কারণ, অনেক পুলিশ সদস্যই আবার অপরাধে জড়িত। বিশ্বের সবচেয়ে বেশি অপরাধপ্রবণ দেশগুলো নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ওয়েবসাইট ওউন্ডারলিস্ট। তালিকাটি পাঠকদের জন্য তুলে ধরা হলো।

বেলিজিয়াম

অনেক দিক থেকেই নিরাপদ হলেও অপরাধপ্রবণ দেশের তালিকায় ১০ নম্বরে রয়েছে বেলিজিয়াম। দেশটিতে বড় ধরণের কোনো অপরাধ সংগঠিত না হলেও ছোট অপরাধের পরিমাণ মাত্রাতিরিক্ত। দেশটিতে ঘটা অপরাধের মধ্যে রয়েছে রাস্তা থেকে মানিব্যাগ ছিনতাই হওয়া এবং পকেটমারের কবলে পড়া।

বড় শহরগুলোতে রয়েছে চোরের উৎপাত। সাবওয়ে ট্রেন স্ট্রেশনে চোরের উপস্থিতি প্রচুর।

সুইডেন

ধর্ষণের ঘটনার দিকে অনেক এগিয়ে সুইডেন। বিবিসিতে প্রকাশিত সংবাদ অনুযায়ী ২০১০ সালেই দেশটিতে প্রায় ছয় হাজার ধর্ষণের ঘটনা ঘটেছে। অনেকেই দেশটিকে বর্ননা করেন ধর্ষণের রাজধানী বলে। এ ঘটনার জন্য দেশটি বিভিন্ন সময়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর শিরোনাম হয়েছে। অপরাধপ্রবণতার দিক থেকে সুইডের অবস্থান নবম।

কলম্বিয়া

বিশ্বব্যাপী কলম্বিয়া মাদকের স্বর্গরাজ্য বলেই বেশি পরিচিত। দেশটির জিডিপিতে মাদক ব্যবাসাই যোগ করে ১০ বিলিয়ন ডলার। মাদকের আধিক্যের জন্য দেশটিতে ঘটে পতিতাবৃত্তি, হত্যা কিংবা সিরিয়াল মার্ডারের ঘটনা। বিশ্বের অন্যতম প্রধান কোকেন উৎপাদনকারী দেশ কলম্বিয়া।

ফ্রান্স

সকলেই ফ্রেন্স ফ্রাই পছন্দ করলেও ফ্রান্সে ঘটা অপরাধগুলোকে হয়ত কেউই পছন্দ করবেন না। দেশটিতে অহরহই ঘটে চুরি কিংবা ডাকতির ঘটনা। আর এগুলোই দেশটিকে অপরাধপ্রবণ দেশগুলোর তালিকায় এনে দাঁড় করিয়েছে।

জ্যামাইকা

জ্যামাইকার পুরো দেশজুড়েই রয়েছে গাঁজার ছড়াছড়ি। তবে দেশটিতে গাঁজাই একমাত্র সমস্যা নয় বরং এখানে হত্যার ঘটনাও ঘটে প্রচুর। দেশটিতে খুব সামান্য কারণেই হত্যার মতো ঘটনা ঘটে। এমনকি কোনো ধরণেই অপরাধ ছাড়াই আপনাকে হত্যা করতে পারে কেউ। অপরাধ প্রবণতার দিক থেকে দেশটির অবস্থান ষষ্ঠ।

যুক্তরাজ্য

বিশ্বের অপরাধপ্রবণ দেশগুলোর মধ্যে পঞ্চম অবস্থানে যুক্তরাজ্য। দেশটিতে অপরাধের মধ্যে অন্যতম হচ্ছে মোটরসাইকেল চুরি, লোকজনকে বিরক্ত করা, দোকান থেকে চুরি, যানবহনের মাধ্যমে ঘটানো অপরাধ।

জার্মানি

বিশ্বের অপরাধ প্রবণ দেশগুলোর মধ্যে জার্মানির অবস্থান চতুর্থ।

ব্রাজিল

অপরাধপ্রবণ দেশের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলের শহর রিউ ডি জেনেরিও হত্যাকাণ্ডের ঘটনার জন্য অনেকের কাছেই প্রথম বলে বিবেচিত। এছাড়াও দেশটিতে ঘটে ঘুষ ও দুর্নীতির ঘটনা।

ভারত

এক দশমিক দুই বিলয়ন মানুষের বসবাস ভারতে। দেশটির ৭০ শতাংশ মানুষই দরিদ্র সীমার নীচে বসবাস করেন। চুরি কিংবা ধর্ষণের ঘটনা ছাড়াও ভারত সন্ত্রাসী গ্যাং এর জন্য বিখ্যাত। দেশটিতে শিরোচ্ছেদের মতো ঘটনাও ঘটে থাকে।

যুক্তরাষ্ট্র

সবচেয়ে ভালো প্রশিক্ষিত পুলিশ বাহিনী থাকা সত্বেও বিশ্বের অপরাধ প্রবণ দেশের তালিকায় এক নম্বরে যুক্তরাষ্ট্র। দেশটিতে ঘটা অপরাধের মধ্যে অন্যতম হচ্ছে, গাড়ি চুরি, ছিনতাই, ইন্টারনেটে ঘটানো আধুনিক সকল অপরাধ, সশস্ত্র চুরি, ব্যাংক ডাকাতি, পুলিশ কর্মকর্তাদের হত্যা, মাদক সম্পর্কিত অপরাধ, মানব পাচার, পতিতাবৃত্তি এবং শিশু পর্নোগ্রাফি। এক কথায় বলতে গেলে এমন কোনো অপরাধ নেই যা যুক্তরাষ্ট্রে ঘটেনি।