বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
bangla.thedailystar.net
প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৯:৪৩
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পাল্টা জবাব হিসেবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। একইসঙ্গে দেশটি হরমুজ প্রণালিতে দুটি নৌযান লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে।
আজ বৃহস্পতিবার আল জাজিরা ও বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
ইরানে বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) বলেছে, বাহরাইনের শেখ ইসা এবং কুয়েতের আলি আল সালেম ও আহমেদ আল-জাবের বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে।
‘অবৈধভাবে’ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টাকালে দুটি তেলবাহী ট্যাংকারেও হামলা চালানো হয়েছে বলেও তারা উল্লেখ করেছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- হরমুজ প্রণালী